গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের জেরে ছাত্রদলের তিন নেতাকে শোকজ

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ AM
গোবিপ্রবি শাখা ছাত্রদলের তিন নেতাকে শোকজ করা হয়েছে

গোবিপ্রবি শাখা ছাত্রদলের তিন নেতাকে শোকজ করা হয়েছে © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার তিন নেতাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কেন্দ্রীয় কমিটি। রবিবার (২২ ফেব্রুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

শোকজ নোটিশ পাওয়া নেতারা হলেন- শাখা ছাত্রদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার গালিব এবং প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

আরও পড়ুন: গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত ২

এ নির্দেশনা প্রদান করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। উল্লেখ্য, রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রচার সম্পাদক নাহিদুর রহমান নাহিদ ও সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির আহত হন।

গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬
লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
  • ১৩ অক্টোবর ২০২৬
মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাজ্যে ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুয…
  • ১৩ অক্টোবর ২০২৬