জবির ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৮ AM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ PM
জবির ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল

জবির ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল © টিডিসি ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের তৃতীয় তলায় এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময় ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক তানভীর আনজুম বলেন, আমরা আমাদের সাবেক ভাইদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। অনেকে ব্যাস্তর কারণে আসতে পারেননি। যারা এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। আমাদের ভাতৃত্ব অটুট থাকবে এই প্রত্যাশা করি।

এ বিষয়ে সাবেক শিক্ষার্থী রহমান সোহাগ বলেন, এই সুন্দর আয়োজনের খবর শুনে সত্যিই ভালো লাগলো। ইফতার শুধু খাবারের আয়োজন না, এটা নিয়ত, আন্তরিকতা আর মিলেমিশে থাকার এক বড় শিক্ষা। এই ধারাবাহিকতা ধরে রাখো। ইনশাআল্লাহ সামনে আরও বড় পরিসরে, আরও সুন্দরভাবে আয়োজন করবে।

এ ছাড়া ইফতার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মাঈন আল মুবাশ্বির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির অর্থ সম্পাদক সাদিয়া আফরোজ মিম, ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটির সভাপতি রোকসানা আক্তার, ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক নাঈমুর রহমান, ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি রোকসানা মিতু, ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রকি হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক সম্পাদক মোস্তাফিজুর রহমান,  জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল ফারুকসহ অন্যান্য বিতার্কিক ও শিক্ষার্থীরা।

ট্যাগ: জবি
মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬