পৌর ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ ছাত্রদল সভাপতি আহত

০২ মার্চ ২০২৬, ০৩:১৯ PM
ফিরোজ আহম্মেদ শাকিল

ফিরোজ আহম্মেদ শাকিল © সংগৃহীত

বগুড়ায় পৌর ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল গুরুতর আহত হয়েছেন। রবিবার (১ মার্চ) রাত সাড়ে আটটার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।  

ওই রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল হামলার ঘটনায় পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। 

পোস্টে তিনি লিখেন, পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে তাকে এলোপাথাড়ি মারপিট ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

খবর পেয়ে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন রাতেই হাসপাতালে যান। এ সময় তিনি সাংবাদিকদের জানান, হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তরা দলের কেউ হলেও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রশ্রয় পাবে না এবং সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় এখনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে। 

 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬