ছাত্রশিবিরের বিরুদ্ধে সুবিধাবাদী রাজনৈতিক অবস্থানের অভিযোগ ছাত্রদল সাধারণ সম্পাদকের

১০ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ PM
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির © সংগৃহীত

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্রশিবিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সংগঠনটির বিরুদ্ধে রাজনৈতিক সুবিধাবাদের অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি বলেছেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্রশিবির যেমন নীরব ভূমিকা পালন করেছে, এখনো একইভাবে নীরব রয়েছে। আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে এলে যাতে কোনো ক্ষতির মুখে পড়তে না হয়, সে বিবেচনা থেকেই সংগঠনটি এমন অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লিখেছেন। পোস্টের শুরুতে পতিত ফ্যাসিস্টের আহূত কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সংকটময় সময়ে শিক্ষার্থীদের পাশে থাকার পরিবর্তে যারা অবসর যাপনের জন্য পর্যটনকেন্দ্রে সময় কাটাচ্ছে তাতে  শিক্ষার্থীরা হতাশ ও আশাহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: ঢাবিতে ককটেল বিস্ফোরণের সাথে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে

ছাত্রশিবিরের সমালোচনা করে নাছির দাবি করেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্রশিবির যদি আওয়ামী লীগবিরোধী আন্দোলনে সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা রাখত, তাহলে সংগঠনটির নেতাকর্মীদের রাজনৈতিক ঝুঁকি নেওয়ার বিষয়টি সামনে আসত। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন না হলে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে সাধারণ কর্মীদের অনেকেই নিজেদের অবস্থান ও ভূমিকার কারণে ক্ষমতাসীনদের ছাড় পেয়ে সুবিধাজনক অবস্থানে থাকতে পারতেন।

তার ভাষ্য, আওয়ামীলীগের পতন না হলে সাদিক কায়েম ও এস এম ফরহাদের মতো নেতারাও হয়তো হল ছাত্রলীগের নেতৃত্বে থাকতেন। আওয়ামী লীগের পতনের পর ছাত্রশিবিরের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তার আশঙ্কা, ভবিষ্যতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় বা রাজনৈতিকভাবে প্রভাবশালী হয়ে উঠলে ছাত্রশিবির নিজেদের বিরুদ্ধে কোনো অবস্থান না নেওয়ার যুক্তি তুলে ধরে নিরাপদ থাকতে চাইবে। অর্থাৎ, আওয়ামী লীগের ফিরে আসার পথে তারা কোনো বাধা সৃষ্টি করেনি—এমন বার্তা দিয়ে দলটির ছায়াতলে নিজেদের অবস্থান সুরক্ষিত রাখার চেষ্টা করতে পারে।

নাছিরের মতে, অন্যান্য রাজনৈতিক ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশার বিপরীতে ছাত্রশিবিরের এমন অবস্থান ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক বাস্তবতার কথাই স্মরণ করিয়ে দেয়। তার দৃষ্টিতে, সংগঠনটির এই ভূমিকা আদর্শিক ও গণতান্ত্রিক অবস্থানের পরিবর্তে রাজনৈতিক সুবিধা বিবেচনার প্রবণতাকেই সামনে নিয়ে আসে।

আ ফ ম মাহবুবুল হকের আদর্শ ধারণ করে শোষণমুক্ত বাংলাদেশ গড়ার …
  • ১০ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে যা বলল ভারত
  • ১০ নভেম্বর ২০২৬
এইচএসসিতে জিপিএ ৩.২৫, তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা থাক…
  • ১০ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি দিল বুয়েট
  • ১০ নভেম্বর ২০২৬
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজে দেখিয়ে দেব— কারা কাদের সাথে …
  • ১০ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টত অকার্যকর, কোনো কার্যকারিতা দে…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950