সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতা সৌরভের

১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ AM
পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সৌরভ

পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সৌরভ © সংগৃহীত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সৌরভ (৩০)। এ ঘটনায় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা রিয়া খাতুন নামে এক নারী আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর)  রাত ৯টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমা হলপাড়ার আসলাম উদ্দিনের ছেলে। আহত রিয়া খাতুন (সপ্না) চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের আলিফ উদ্দিনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলে করে রিয়া খাতুনকে ঝিনাইদহে পৌঁছে দিতে যাচ্ছিলেন সৌরভ। পথে হলিধানী বাজার এলাকায় একটি স্পিড ব্রেকার অতিক্রম করার সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এসময় দুজনই সড়কে ছিটকে পড়েন। পরে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক সৌরভকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন। আহত রিয়া খাতুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার রাজিব চক্রবর্তী বলেন, দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন অচেতন ছিলেন। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। অপর নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরাপপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট তানভীর হাসান জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, স্পিড ব্রেকারের আগে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এসময় একটি অজ্ঞাত ট্রাকের ধাক্কায় সৌরভ গুরুতর আহত হন। তার একটি হাত ভেঙে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা এক নারীও আহত হয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে সৌরভের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঝিনাইদহে ৪২০ বস্তা সারবোঝাই ট্রাক জব্দ, চালক পলাতক
  • ১১ নভেম্বর ২০২৬
আ’লীগের আমলেও কোটি টাকার ব্যবসা করলে সহজেই বলা যায়— ‘স্বামী…
  • ১১ নভেম্বর ২০২৬
সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতা সৌরভের
  • ১১ নভেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাকায় ভোর থেকে বজ্রসহ বৃষ্টি
  • ১১ নভেম্বর ২০২৬
হাসিবের ওপর হামলা: ছাত্রলীগ নেতা হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে ম…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950