জাবিতে শিবিরের ইফতারে খাবার সংকট, বঞ্চিত অর্ধেকের বেশি শিক্ষার্থী

০৪ মার্চ ২০২৬, ০৮:০৬ PM , আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০৮:০৮ PM
জাবিতে ছাত্রশিবিরের ইফতার

জাবিতে ছাত্রশিবিরের ইফতার © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত সম্মিলিত ইফতার মাহফিলে খাবার সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা। 

আজ বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিতে আসা অর্ধেকের বেশি শিক্ষার্থী ইফতার না পেয়েই ফিরে গেছেন বলে অভিযোগ উঠেছে। আয়োজক সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর জন্য ইফতারের ব্যবস্থা করা হলেও বাস্তবে উপস্থিতির সংখ্যা ছিল এর দ্বিগুণ। ফলে বিপুল সংখ্যক শিক্ষার্থী দীর্ঘ সময় অপেক্ষা করেও ইফতার পাননি, এমনকি অনেককে ঠিক সময়ে রোজা ভাঙতে না পেরে বিড়ম্বনায় পড়তে হয়েছে।

মাঠে উপস্থিত শিক্ষার্থীরা জানান, ইফতারের আয়োজনে অব্যবস্থাপনা ও খাবারের ঘাটতি ছিল প্রকট। বিশেষ করে নারী শিক্ষার্থীদের লাইন মাঠ ছাড়িয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু অধিকাংশ নারী শিক্ষার্থীর ভাগ্যে ইফতার জোটেনি। এ নিয়ে উপস্থিতদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। 

এ প্রসঙ্গে জাবি শিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম বলেন, 'গত বছর আমরা প্রায় দুই হাজার শিক্ষার্থীর জন্য ইফতারের আয়োজন করেছিলাম। তারই ধারাবাহিকতায় এ বছর সাড়ে তিন হাজার শিক্ষার্থীর জন্য প্রস্তুতি নেওয়া হয়। তবে আমাদের প্রত্যাশার তুলনায় প্রায় দ্বিগুণ শিক্ষার্থীর উপস্থিতি ছিল, যার ফলে অনাকাঙ্ক্ষিত সংকট তৈরি হয়েছে।' তিনি আরও জানান, নারী শিক্ষার্থী এবং ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য আলাদা ব্যবস্থাও রাখা হয়েছিল।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনদের সম্মানে এই বিশাল ইফতারের আয়োজন করা হয়েছিল বলে জানায় আয়োজকরা। তবে ধারণার চেয়ে অনেক বেশি মানুষ চলে আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইফতার না পাওয়া শিক্ষার্থীদের প্রতি দুঃখ প্রকাশ করে জাবি শিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম আরও বলেন, 'আগামী বছর আরও বৃহৎ পরিসরে ও সুপরিকল্পিতভাবে আয়োজন করার চেষ্টা করবো।'

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত…
  • ০৯ জুলাই ২০২৬
‘অভিশাপ’ মুক্ত হলো আর্জেন্টিনা
  • ০৯ জুলাই ২০২৬
এইউএসটি ও জার্মানির ইউএনইউ-ফ্লোরেস’র মধ্যে সমঝোতা স্মারক স্…
  • ০৯ জুলাই ২০২৬
আমি কোনোভাবেই প্রধানমন্ত্রীর বন্ধু না, ব্যাখ্যা দিলেন মীর শ…
  • ০৯ জুলাই ২০২৬
৩ দেশে হামলা চালাল ইরান
  • ০৯ জুলাই ২০২৬
জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence