ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

০৪ মার্চ ২০২৬, ০২:১৬ PM
নয়ন আহমেদ

নয়ন আহমেদ © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহমেদ (২৭) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ভালুকা-ফুলবাড়ীয়া সীমান্তবর্তী জোরার ব্রিজ এলাকায় ভরাডোবা-সাগরদীঘি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন আহমেদ ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঁঠালী এলাকার আরফান শেখের ছেলে। একই দুর্ঘটনায় শাহাদাত শাকিল নামের আরেকজন আহত হয়েছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শাহাদাত শাকিলকে সঙ্গে নিয়ে ফুলবাড়ীয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে ভালুকার উদ্দেশে রওনা দেন নয়ন আহমেদ। পথে ভালুকা-ফুলবাড়ীয়া সীমান্তে জোরার ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়ন আহমেদের মৃত্যু হয় ও তার সহযাত্রী শাকিল আহত হন।

ফুলবাড়ীয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, নয়ন ঘটনাস্থলেই নিহত হয়েছে। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

৫৫ বছর পর দায়িত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়, ৬ মাসের মধ্যে চূড়া…
  • ১১ নভেম্বর ২০২৬
সন্ত্রাস বিরোধী আইনে কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
কত গাড়িতে হামলা হলে বুঝব আইনশৃঙ্খলার অবনতি হয়েছে
  • ১১ নভেম্বর ২০২৬
এক সপ্তাহের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
  • ১১ নভেম্বর ২০২৬
জবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১ জানুয়ারি, আবেদন ২৫ ন…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার আবেদনের সময়সূচিতে পরিবর্তন আনল চট্টগ্রাম বিশ…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950