দেশের শান্তি, সমৃদ্ধি কামনায় শাবিপ্রবি ছাত্রদলের গণইফতার বৃহস্পতিবার

০৪ মার্চ ২০২৬, ০৩:৫৯ PM , আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০৪:১০ PM
ছাত্রদল ও শাবিপ্রবির লোগো

ছাত্রদল ও শাবিপ্রবির লোগো © সংগৃহীত

দেশের শান্তি, সংহতি, উন্নতি ও সমৃদ্ধি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার (৫ মার্চ) গণইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি গোল চত্বরে বিকেল থেকে শুরু হবে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক ও বর্তমান নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। 

আয়োজকরা জানান, কর্মসূচি সফল করতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। দেশের স্থিতিশীলতা, গণতন্ত্রের চর্চা ও সামগ্রিক অগ্রগতির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হবে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের রাহাত জামান বলেন, ‘দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় শাবিপ্রবি ছাত্রদল আয়োজিত গণইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পবিত্র রমজানের তাৎপর্য ধারণ করে এই আয়োজন শিক্ষার্থী ও সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ঐক্য, সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করবে বলে প্রত্যাশা করছি।’

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাতেই ঢাকায় আসছে রূপপুরের ইউরেনিয়াম
  • ০২ অক্টোবর ২০২৬
কেন এত ক্ষুব্ধ হয়েছিলেন মেজর আখতারুজ্জামান, জামায়াতের ৩৪ এম…
  • ০২ অক্টোবর ২০২৬
ছুটির দিনেও উপাচার্যের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করছ…
  • ০২ অক্টোবর ২০২৬
গ্রেপ্তার হলেন জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান, তার আগে দিল…
  • ০২ অক্টোবর ২০২৬