১ হাজারের অধিক ছাত্রীকে ইফতার করাল বাকৃবি ছাত্রশিবির

০৪ মার্চ ২০২৬, ০৭:১৪ PM , আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০৭:২০ PM
বাকৃবিতে ছাত্রশিবিরের ইফতার কর্মসূচি

বাকৃবিতে ছাত্রশিবিরের ইফতার কর্মসূচি © সংগৃহীত

রমজানের মাহাত্ম্য ও আনন্দ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নারী শিক্ষার্থীদের জন্য গণ ইফতার কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখা। ‘বারাকাহ ইফতার প্রোগ্রাম ২০২৬’ শীর্ষক এ আয়োজনে এক হাজারের অধিক নারী শিক্ষার্থীর মাঝে ইফতার বিতরণ করা হয়।

বুধবার (৪ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলসংলগ্ন কেআর মার্কেটে এ কর্মসূচি শুরু হয়। বিভিন্ন বর্ষের নারী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রশিবিরের সভাপতি আবু নাসের ত্বোহা ও সাধারণ সম্পাদক আব্দুল আল মঈন। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিষয়ে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু নাসের ত্বোহা বলেন, মুসলমানদের সবচাইতে বড় সংস্কৃতি রমজানকে উদযাপন করার জন্যই নিয়মিত ইফতারের প্রোগ্রামগুলো যেমন গণ ইফতারের আয়োজন করে আসছি আমরা। আমাদের শিক্ষার্থী ছেলে ভাইদের জন্য সেন্ট্রাল মসজিদে ২ হাজার ৭০০ ছেলেদেরকে নিয়ে আমরা গণ ইফতারের আয়োজন করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের বোনদের জন্য আজকের এই আয়োজন। আমরা চেষ্টা করেছি এক হাজারের অধিক শিক্ষার্থী বোনদেরকে ইফতার দেওয়ার জন্য।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি আল্লাহর রাসূলের সেই হাদিসকে অনুসরণ করার, যেখানে আল্লাহর রাসূল (সা:) বলেছেন যে একটি খেজুর বা এক গ্লাস পানি হলেও তোমরা রোজাদারদেরকে ইফতার করাও। তো সে সংস্কৃতিকে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। তারই উদ্দেশ্যে আজকের এই 'বারাকাহ ইফতারের' আয়োজন।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬