মাতৃভাষা দিবসে বাকৃবির মাওলানা ভাসানী হলে প্রামাণ্যচিত্র

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৮ PM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩২ PM
বিশেষ প্রামাণ্যচিত্র 'ওয়ান হল, ওয়ান হার্ট, ওয়ান ভিশন'

বিশেষ প্রামাণ্যচিত্র 'ওয়ান হল, ওয়ান হার্ট, ওয়ান ভিশন' © টিডিসি ফটো

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক অনন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাওলানা ভাসানী হলের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলো এবং এর গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে তারা নির্মাণ করেছে বিশেষ প্রামাণ্যচিত্র 'ওয়ান হল, ওয়ান হার্ট, ওয়ান ভিশন'।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে প্রামাণ্যচিত্রটি হলের শিক্ষার্থীদের মাঝে প্রদর্শিত হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

প্রামাণ্যচিত্রে মূলত ১৯৪৮ সালের আন্দোলনের সূত্রপাত থেকে শুরু করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে রফিক, সালাম, বরকতদের আত্মত্যাগ এবং পরবর্তী সময়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এর বৈশ্বিক স্বীকৃতির ইতিহাস অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চিত্রটির নির্দেশনায় ছিলেন ২০২১-২২ শিক্ষাবর্ষের হল ছাত্রদল কর্মী দুর্জয় মন্ডল ও কন্ঠ দিয়েছেন শিক্ষার্থী অপু বর্মন।

মাওলানা ভাসানী হলের শিক্ষার্থী বাঁধন মল্লিক প্রতীক বলেন, বর্তমান প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরাই ছিল তাদের মূল লক্ষ্য। হলের বিভিন্ন স্থানে চিত্রধারণ এবং ঐতিহাসিক ফুটেজ ব্যবহারের মাধ্যমে প্রামাণ্যচিত্রটিকে জীবন্ত করে তোলা হয়েছে।

আরেক শিক্ষার্থী মো. নূরুল বিন হাসান অন্তিম বলেন, আমাদের এই সৃজনশীল কাজের মাধ্যমে যদি একজন সহপাঠীও মাতৃভাষার সঠিক ইতিহাস জানতে পারে, তবেই আমাদের সার্থকতা। কৃষি শিক্ষার পাশাপাশি জাতীয় ইতিহাসের প্রতি হলের শিক্ষার্থীদের এই আগ্রহ ও সৃজনশীলতা অত্যন্ত আশা ব্যঞ্জক।

উল্লেখ্য, প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাওলানা ভাসানী হলের শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করে থাকে। তবে এবারের এই প্রামাণ্যচিত্রটি ভিন্ন মাত্রার আবেদন তৈরি করেছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে প্রশংসিত হয়েছে।

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9