বাকৃবির 'জুলাই ৩৬' হলে আগুন, দ্রুতই নিয়ন্ত্রণে

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ PM
বাকৃবির বিজয় ৩৬ হলে আগুন

বাকৃবির বিজয় ৩৬ হলে আগুন © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নারী শিক্ষার্থীদের আবাসিক ‘জুলাই ৩৬’ হলের খ-ব্লকের তৃতীয় তলায় গ্যাসের চুলা থেকে আগুন ধরার ঘটনা ঘটেছে। পরে হল কর্মচারীর দক্ষতায় দ্রুতই ওই আগুন নিয়ন্ত্রণে আসে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে ৯টা ৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

আগুন লাগার ফলে হলের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে রুম থেকে বাইরে বের হয়ে আসে তবে দ্রুত পদক্ষেপের কারণে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

হলের প্লাম্বারের দায়িত্বে থাকা মো. আব্দুল্লাহ আল কাশেম বলেন, 'শিক্ষার্থীরা গ্যাসের চুলায় দুধ গরম করতে দিয়েছিল। কিন্তু দুধ উপচে গ্যাসের চুলার ভিতর পরে যায়। সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত। রাত ৯টার দিকে আগুন লেগেছিল এবং ৯টা ৬মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে।'

হলটির প্রভোস্ট অধ্যাপক ড. তাহসিন ফারজানা পরবর্তীতে যেন এমন ঘটনা না ঘটে এজন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

ট্যাগ: বাকৃবি
পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশবান্ধব উচ্চশিক্ষায় বিশ্বমঞ্চে বাংলাদেশের ৯ বিশ্ববিদ্য…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬