নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

০৩ মার্চ ২০২৬, ১০:৩২ PM
ছাত্রশিবিরের বিক্ষোভ

ছাত্রশিবিরের বিক্ষোভ © টিডিসি ফটো

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে নিয়মিত শিক্ষার্থী ও ছাত্রশিবির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের সশস্ত্র সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু. মু'তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদ।

নগর উত্তর সভাপতি সাইফুল ইসলাম সাইমের পরিচালনায় আয়োজিত বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্বের সভাপতি আসিফ আব্দুল্লাহ এবং পশ্চিমের সভাপতি হাফেজ আবু তাহেরসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিক্ষোভ-পরবর্তী প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, '৯০-এর হাওয়া যখন এ দেশে প্রথম লাগা শুরু করে, তখন ক্যাম্পাসগুলোতে গণরুম, গেস্টরুম, হল দখল, জুলুমতন্ত্র এবং লাশের রাজনীতির সুযোগ তৈরি হয়েছিল। একইভাবে ২০২৬ সালের হাওয়া লাগার আগে এবং পরে প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রদল একই কাজগুলো করা শুরু করেছে।'

তিনি ছাত্রদলের অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'আপনি আপনার সন্ত্রাসী সংগঠন ছাত্রদলকে তাদের কাজ কী হবে, তা ঠিক করে দিন। যদি আপনি আপনার এই দলকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাদেরকে বহিষ্কার করে দিন। আর যদি সংগঠন রাখতে চান, তাহলে নিয়ম-নীতি মেনে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে বহিরাগত ও অছাত্রদের বাদ দিয়ে নিয়মিত ছাত্রদের দিয়ে কমিটি দিন। ছাত্ররাজনীতি ছাত্রদের হাতে তুলে দিন।'

কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী বলেন, 'যেভাবে ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে, তা কোনোভাবেই শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রহণযোগ্য নয়। বারবার প্রশাসনকে সম্ভাব্য অস্ত্রের বিষয়ে অবহিত করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষার্থীদের ওপর এ হামলার দায় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না।'

কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, 'যে আওয়ামী ন্যারেটিভ গত ১৫ বছর আমরা দেখেছি, চারপাশ ঘেরাও করে গল্প সাজানো হয়, গতকাল ছাত্রদল একই কৌশল অনুসরণ করার চেষ্টা করেছে। নিজেরা হামলা চালিয়ে ছাত্রশিবিরের ওপর দায় চাপানোর নোংরা রাজনীতি আমরা ছাত্রদলের কাছ থেকে প্রত্যক্ষ করছি।'

সমাবেশে বক্তারা আরও বলেন, ইসলামী ছাত্রশিবির শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতিতে বিশ্বাসী। হামলা, নির্যাতন ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ছাত্রশিবিরের কার্যক্রম বন্ধ করা যাবে না। তারা দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9