ঢাকা পলিটেকনিকে সংঘর্ষ

‘ছাত্রলীগ সন্ত্রাসীদের দায়ভার ছাত্রদল নিবে না’ বলা নেতাকে ছাত্রদল থেকে বহিষ্কার

০৩ মার্চ ২০২৬, ০৮:৩১ PM , আপডেট: ০৩ মার্চ ২০২৬, ০৮:৩২ PM
‘ছাত্রলীগ সন্ত্রাসীদের দায়ভার ছাত্রদল নিবে না’ বলা নেতাকে ছাত্রদল থেকে বহিষ্কার

‘ছাত্রলীগ সন্ত্রাসীদের দায়ভার ছাত্রদল নিবে না’ বলা নেতাকে ছাত্রদল থেকে বহিষ্কার © সংগৃহীত ও সম্পাদিত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতাদের ‘ছাত্রলীগ’ আখ্যা দেওয়ায় শাহরিয়ার হক শান্ত নামে একজনকে বহিষ্কার করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আজ মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম এই বহিষ্কারাদেশ দিয়েছেন। অপরদিকে বহিষ্কৃত ছাত্রদল নেতা শান্ত তার ফেসবুক প্রোফাইলে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কর্মী হিসেবে উল্লেখ করেছেন। তবে তাকে ‘ছাত্রনেতা’ হিসেবে উল্লেখ করেছে কেন্দ্রীয় সংসদ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তর শাখার অধীনস্থ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ছাত্রনেতা শাহরিয়ার হক শান্তকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হল। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে গতকাল সোমবার (২ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে ঢাকা পলিটেকনিকের লতিফ হলে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ছাত্রদল ও ছাত্রশিবির পরস্পরকে দোষারোপ করছে।

এ ঘটনায় ‘ছাত্রলীগ সন্ত্রাসী’রা জড়িত উল্লেখ করে ফেসবুকে পোস্ট করেন শাহরিয়ার হক শান্ত। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ছাত্রদল নামধারী ছাত্রলীগ সন্ত্রাসীদের দায়ভার ঢাকা পলিটেকনিক ছাত্রদল নিবে না।’ এদিকে বহিষ্কার ঘোষণার পর আরেক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি শাহারিয়ার হক শান্ত। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল এর একজন কর্মী। ছাত্রদল আমার প্রাণের সংগঠন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারন করে আজীবন সত্যের পথে সংগ্রাম করে যাব।’

ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল দেখুন এখানে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9