ঢামেকে ৫০০ শিক্ষার্থী নিয়ে ছাত্রদলের ইফতার মাহফিল

০৫ মার্চ ২০২৬, ০৯:৫৫ PM
ঢামেকে ৫০০ শিক্ষার্থী নিয়ে ছাত্রদলের ইফতার মাহফিল

ঢামেকে ৫০০ শিক্ষার্থী নিয়ে ছাত্রদলের ইফতার মাহফিল © সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ছাত্রদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) ডা. ফজলে রাব্বি হলের বাস্কেটবল গ্রাউন্ডে শাখা ছাত্রদলের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

আয়োজকরা জানিয়েছেন, ৫০০ জনের জন্য আয়োজিত ইফতার মাহফিলে ডা. ফজলে রাব্বি হলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের অংশগ্রহণে বাস্কেটবল গ্রাউন্ডে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পবিত্র রমজানের ভাবগাম্ভীর্য বজায় রেখে দৃষ্টিনন্দন আলোকসজ্জাও করা হয় মাহফিল প্রাঙ্গণে।

তারা জানান, এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতও করা হয়।

ইফতার মাহফিলে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল নেতা মেশকাত শরীফ ভূইয়া, জাকারিয়া আশরাফ আশফি, আব্দুর রাজ্জাক, সাজ্জাদুল বারী দিপু ও আলফাজ হোসাইন সিহাব প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬