শের-ই-বাংলা মেডিকেলে রমাদান সেমিনার ও কুরআন বিতরণ

০৬ মার্চ ২০২৬, ১১:২৫ PM
শের-ই-বাংলা মেডিকেলে রমাদান সেমিনার ও কুরআন বিতরণ

শের-ই-বাংলা মেডিকেলে রমাদান সেমিনার ও কুরআন বিতরণ © সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) রমাদান সেমিনার, কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) শেবাচিম দাওয়াহ অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজের পাশাপাশি পটুয়াখালী মেডিকেল কলেজ এবং বরিশালে অবস্থানরত অন্যান্য মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রায় এক হাজার শিক্ষার্থীর মধ্যে ভিন্ন ধর্মাবলম্বীরাও ছিলেন।

বিকাল সাড়ে তিনটা থেকে শুরু হয়ে ইফতার পর্যন্ত চলা এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত প্রতিষ্ঠান আল কুরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান ড. হাফিজ মুনীর উদ্দীন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসাইন বাবলু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ড. কে এম মশিউল মুনীর, ইসলামি ব্যাংক হাসপাতাল বরিশালের সুপারিন্টেন্ডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন, শেবাচিম বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড অব ডিপার্টমেন্ট অধ্যাপক ডা. হানিফ হাওলাদার প্রমৃখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেবাচিমের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী জোবায়ের ইমরান।

সেমিনারে বক্তারা রমজানের শিক্ষা, তাকওয়া অর্জন এবং আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। প্রধান আলোচক ড. হাফিজ মুনীর উদ্দীন আহমেদ কুরআন ও হাদীসের আলোকে রোজার তাৎপর্য তুলে ধরেন এবং ভবিষ্যৎ চিকিৎসকদের মানবিকতা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ ধারণ করে সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে প্রায় এক হাজার কপি পবিত্র কুরআন বিতরণ করা হয়। পরে ড. হাফিজ মুনীর উদ্দীন আহমেদের পরিচালনায় সমাপনী দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার বিতরণ ও গ্রহণের মধ্য দিয়ে রমাদান সেমিনার, কুরআন বিতরণ ও ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।

১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল দেখুন এখানে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন কত জন, দেখে নিন এক নজরে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৭, নতুন জিপিএ-৫ কত জনের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা-কারিগরিতে বোর্ডে ফেল থেকে পাস ৯১৯ শিক্ষার্থী, নতুন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9