শের-ই-বাংলা মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন

২২ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ PM , আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ PM
অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন ও শেবাচিমের মনোগ্রাম

অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন ও শেবাচিমের মনোগ্রাম © সংগৃহীত ও সম্পাদিত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) অধ্যক্ষ হিসেবে উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেনকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রবিবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দূর-রে-শাহওয়াজ  স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে অধ্যাপক আনোয়ার হোসেনকে আগামী বুধবারের (২৪ ডিসেম্বর) মধ্যে নিয়োগকৃত পদে যোগ দিতে বলা হয়েছে। একই সঙ্গে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে এতে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ডা. মে. আনোয়ার হোসেনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হল।

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড, নেপথ্যে …
  • ১২ অক্টোবর ২০২৬
৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬