মেডিকেল কলেজ বন্ধের বিষয়ে সিদ্ধান্ত কবে, যা জানা গেল

০৮ মার্চ ২০২৬, ০৮:৫৭ PM , আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০৯:০১ PM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ফলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া রমজানের শুরু থেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ কলেজ-মাদ্রাসায় বন্ধ চলছে। তবে এখনও পর্যন্ত মেডিকেল কলেজ বন্ধের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঈদ-উল ফিতরের ছুটি এগিয়ে এনে আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (৮ মার্চ) এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে মেডিকেল কলেজ বন্ধের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ মন্ত্রণালয়ের মিটিং ছিল, এর পরিপ্রেক্ষিতে আমাদের কোনো সিদ্ধান্ত হবে কিনা— এটা কালকে বুঝতে পারব। আজকে পর্যন্ত আমাদের এরকম কোনো সিদ্ধান্ত হয়নি যে কবে আমরা বন্ধ করব। বিশেষ করে পরিবর্তিত পরিস্থিতিতে (জ্বালানি সংকট) কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬
ফিফা আসিয়ান কাপ: প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৬ গোল
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের কারসাজি, সাদা কাগজে ২৯ লাখ টাকা ব্যয়ের ভাউচ…
  • ০১ অক্টোবর ২০২৬