যশোরে মাদ্রাসা ছাত্র বলাৎকারে অভিযুক্ত রনি আটক

০৫ জুলাই ২০২৫, ১০:২৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:৩৫ PM
নয় বছরের শিশুকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলাম রনি আটক

নয় বছরের শিশুকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলাম রনি আটক © টিডিসি

যশোরের আরবপুর দিঘীরপাড়া এলাকার একটি মাদ্রাসায় নয় বছরের এক শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলাম রনিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (৪ জুলাই) রাতে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মনোহরগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, রনি ওই গ্রামের রাশেদ মিয়ার ছেলে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট সাবেরুল হক সাবু।

মামলার এজহার সূত্রে জানা গেছে, গত ১৭ জুন দুপুর ১১টার দিকে ওই মাদ্রাসার নিয়ম অনুযায়ী একটি রুমে থাকা ১৬ ছাত্র ঘুমিয়ে পড়ে। রুমের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, সকলেই ঘুমিয়ে পড়লেও রনি জেগে থাকে। পরে সে বাইরে থেকে এসে এক ছাত্রকে বলাৎকার করে এবং রুম থেকে বের হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা ও মাদ্রাসার ছাত্ররা একত্র হয়ে মাদ্রাসা ঘেরাও করে। তখন রনিকে পুলিশে সোপর্দের চেষ্টা করা হলে, দুই শিক্ষক কৌশলে তাকে হেফাজতে নিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই দুই শিক্ষককে পুলিশে সোপর্দ করে।

আরও পড়ুন: ‘মব’ তৈরি করে টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে

আটককৃত সেই শিক্ষকরা হলেন- যশোর সদর উপজেলার দাইতলা গ্রামের আনিসুর রহমানের ছেলে ফয়সাল ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্বঘাট গ্রামের নাজমুল হকের ছেলে কামাল হোসেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই পায়েল কুণ্ডু বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় রনির অবস্থান শনাক্ত করা হয়। এরপর ত্রিশালের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

শিক্ষার্থীদের গবেষণা অনুদানের ১৫% নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কার দিলেন নোবিপ্রবি অধ্যাপক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আসামি না হয়েও কারাগারে, ২০ ‍দিন পর জামিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিশুর ভাষা বিকাশে ডিভাইস স্ক্রিনের প্রভাব কেমন, যা বলছে ঢাব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও কুমুদিনী হাসপাতালে কর্মকর্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর মেয়াদ শেষ ১৮ সেপ্টেম্বর, রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9