নেত্রকোনায় বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থী মৃত্যু

০১ জুন ২০২৫, ১২:০৫ AM , আপডেট: ০১ জুন ২০২৫, ১১:৫৩ AM
বজ্রপাত

বজ্রপাত © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় গরু আনতে গিয়ে বজ্রপাতে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (৩১ মে) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার গরাডোবা ইউনিয়নের ডুমডী গ্রামে বজ্রপাতে মীম আক্তার (১৪) নামে এক ষষ্ঠ শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়। 

সে ওয়াই হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল। মীম ডুমডী গ্রামের আলী ইসলাম ও রীনা আক্তারের মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মীম দুপুরের দিকে বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যায়। এমন সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। পরে বজ্রপাতে সে মাঠেই মারা যায়।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার পরিবারের সাথে কথা বলেছেন এবং পরিবারকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, উপজেলার ডুমডী গ্রামের মীম নামের এক মাদ্রাসা শিক্ষার্থী আজ দুপুরের দিকে  বজ্রপাতে মারা গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগ: বজ্রপাত
নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬