ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

২০ মে ২০২৫, ০৫:০৯ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৫:৪২ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

অনুদানভুক্ত ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি দিতে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মে)  মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক বেনজীর আহমেদ স্বাক্ষরিত একটি নোটিশ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। 

প্রকাশিত নোটিশে বলা হয়, অনুদানভুক্ত ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের (ইবতেদায়ী ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত) উপবৃত্তি প্রদানের প্রস্তাবে যথাযথ কর্তৃপক্ষের সদয় নীতিগত অনুমোদন রয়েছে। উক্ত অনুমোদনের আলোকে অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন iBAS++ এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তি প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন: স্নাইপারের গুলিতে আহত তা’মীরুল মিল্লাতের জুনাইদ চান ‘বিচার ও পুনর্বাসন’ 

এ অবস্থায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণকে EESP MIS সিস্টেমের লাইভ সার্ভারের নিম্নলিখিত লিংকে প্রবেশ করে আগামী ২৫ মে বিকাল ৫টার মধ্যে প্রতিষ্ঠানের তথ্য প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণকে ইউজার আইডি মুঠোফোনে এসএমএস-এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে, যার ডিফল্ট পাসওয়ার্ড Abc@1234 উক্ত পাসওয়ার্ড দিয়ে লগইন করে বাধ্যতামূলক ভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে এবং পাসওয়ার্ড সেভ রাখতে হবে। পরবর্তীতে উপজেলায় যতগুলো অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা আছে সেগুলোর তালিকা দেখা যাবে এবং প্রতিষ্ঠানগুলোর তথ্য সংশোধন, সংযোজন, বিয়োজন করা যাবে।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950