নতুন অধ্যক্ষ ও হেড মাওলানাসহ ১৭ শিক্ষক পেল ঢাকা আলিয়া

১৮ মে ২০২৫, ০৭:২২ PM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৫:৩৩ PM
ঢাকা আলিয়া মাদ্রাসায় নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক

ঢাকা আলিয়া মাদ্রাসায় নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক © সংগৃহীত

রাজধানী ঢাকায় অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ৪৪টি পদে ছিল না কোনো শিক্ষক। ৩০ বছর ধরে এসব পদে শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছিল পাঠদান। যার ফলে দ্রুত শিক্ষক নিয়োগ দিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছিল প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। দ্রুত সময়ে শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি ছিল শিক্ষার্থীদের। 

শিক্ষক সংকট দূর করতে আজ রবিবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকা কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হককে অধ্যক্ষ ও অধ্যাপক মো. মনজুরুর রহমানকে হেড মাওলানাসহ ১৭ জন শিক্ষক পদায়নের তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের কোনো যৌক্তিকতা আছে, প্রশ্ন এনসিপি নেতা আরমানের

অন্যান্যরা হলেন মোহাম্মদ মাহবুবুর রহমান সহযোগী অধ্যাপক, পদার্থবিদ্যা; মোহাম্মদ আনোয়ারুল হক ভূঞা, সহকারী অধ্যাপক, আল কোরআন; ড. মো. বাকী বিল্লাহ, সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা; শারমিন আক্তার শিমু, সহকারী অধ্যাপক, ইংরেজি; মো. লোকমান হোসাইন, সহকারী অধ্যাপক, হাদিস; মো. রফিকুল ইসলাম জমাদার, সহকারী অধ্যাপক, আধুনিক আরবি; উম্মে কুলসুম প্রভাষক, গণিত; মো. আব্দুল বারী ফরায়েজী, প্রভাষক, ইসলাম শিক্ষা (হাদিস); মো. মামুন উদ্দিন প্রভাষক, প্রাচীন আরবি; নাজমুল হক আকন্দ, প্রভাষক, ইসলাম শিক্ষা (ফিকহি); মো. শওকত ওসমান, প্রভাষক, আধুনিক আরবি; মোহাম্মদ আলী হাসান, প্রভাষক, ইসলাম শিক্ষা (তাফসির); মো. জমির উদ্দিন, প্রভাষক, ইসলাম শিক্ষা (আল কোরআন); মোহাম্মদ ইউসুফ, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি; মোহাম্মদ নাজমুল হোসাইন, প্রভাষক, ইসলাম শিক্ষা (আকাইদ); মো. মাহফুজুল হক শামীম, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি; মু.আমিন প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।

প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে মেঝে ধস, আহত ৫ শিক্ষার্থী
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবির ১১ প্রশাসনিক দায়িত্ব থেকে ৯ জনের পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবীসহ কাউকেই চেনেন না বাদী, বললেন—‘পুরো বাণিজ্য করে ফেল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9