নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের কোনো যৌক্তিকতা আছে, প্রশ্ন এনসিপি নেতা আরমানের

১৮ মে ২০২৫, ০৭:০০ PM , আপডেট: ২০ মে ২০২৫, ০২:০৭ PM
নুসরাত ফারিয়া ও আরমান হোসাইন

নুসরাত ফারিয়া ও আরমান হোসাইন © সংগৃহীত

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার এবং তার মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় এক নেতা। নুসরাতকে গ্রেপ্তার পুরো বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে বলেও মন্তব্য করেছেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, যিনি দলটির শৃঙ্খলা কমিটিরও সদস্য।

আরও পড়ুন: ডিবি কার্যালয়ে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ চলছে নুসরাত ফারিয়ার

আজ রবিবার (১৮ মে) নুসরাত ফারিয়া গ্রেপ্তারের পর নিজের ফেসবুকে এক পোস্টে প্রতিক্রিয়া জানান আরমান। ফেসবুক পোস্টে আরমান হোসাইন বলেন, ‘নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করার আদৌ কোনো যৌক্তিকতা আছে? তিনি কীভাবে হত্যাচেষ্টার সাথে সংশ্লিষ্ট থাকেন! বিটিভির জন্য তারকাদের মায়াকান্নার সমাবেশেও নুসরাত ফারিয়া ছিলেন না। এ রকম অযৌক্তিক মামলার ভিত্তিতে নুসরাতকে গ্রেপ্তার করা পুরো বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে।’

উল্লেখ্য, ২০২৪ সালে রাজধানীর ভাটারা থানা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত এক হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়েছে নুসরাত ফারিয়াকে। মামলার বাদী এনামুল হকের অভিযোগে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ব্যক্তি ও অজ্ঞাতনামা তিন-চারশজন আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে কাজ করেন।

দেশে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন এখন সময়ের দাবি
  • ০৭ নভেম্বর ২০২৬
নিকডু-চমেক হাসপাতালে বন্ধের পথে ডায়ালাইসিস সেন্টার, ঝুঁকিতে…
  • ০৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ শিবিরে সুখবর, আসছেন হামজা-ফারহান
  • ০৭ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন পড়ল দ্বিগুণেরও বেশি
  • ০৭ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল যাচাইয়ের রেকর্ড ভাঙল আবেদনে 
  • ০৭ নভেম্বর ২০২৬
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ আবেদনের সময়সীমা বাড়ছে
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950