গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হওয়ার কারণ জানালেন রাশেদ খাঁন

২৯ নভেম্বর ২০২৬, ১১:৪১ AM
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন © সংগৃহীত

গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের ডাকাতি ও ছিনতাইয়ের কারণে মোবাইল ব্যাংকিংসহ অন্যান্য আর্থিক সেবা ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন আওয়ামী লীগের দুবৃত্তায়ন, অগ্নিসংযোগ ও ডাকাতির কারণে মোবাইল ব্যাংকিং সেবাসহ জরুরি সরবরাহসমূহ বন্ধ হয়ে গেছে। রবিবার (২৯ নভেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেন সচিব পদমর্যাদার এ সহকারী। 

গোপালগঞ্জের পরিস্থিতি তুলে ধরে সেখানে তিনি লিখেন, ‘গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের দুর্বৃত্তায়ন, অগ্নিসংযোগ  ও ডাকাতির কারণে পুলিশি ও আইনি সহায়তা, মোবাইল ব্যাংকিং সেবা, সাধারণ ব্যাংকি সেবা, চিকিৎসা সেবাসহ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছে দায়িত্বরত কর্মকর্তাগণ ও ব্যবসায়ীরা। গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং এজেন্টরা দোকান চালু রাখলে আওয়ামী সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে এসে টাকাপয়সা লুট করে নিয়ে যাচ্ছে।  ব্যাংকের শাখাগুলোরও একই অবস্থা।’

তার দাবি, আওয়ামী লীগের সন্ত্রাসীদের কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো সেবা দিতে পারছেনা। আবার দোকানপাট খোলা রাখলে মালামাল নিয়ে যাচ্ছে, কিন্তু টাকা দিচ্ছে না। থানা ও হাসপাতাল পুড়িয়ে ছাই করে দিয়েছে। এক্ষেত্রে গোপালগঞ্জের সাধারণ মানুষ আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত ও তাদেরকে রাষ্ট্রীয় শৃঙ্খলার মধ্যে আবদ্ধ না করলে পরিস্থিতি সহসাই স্বাভাবিক হওয়া কঠিন।

গোপালগঞ্জবাসীর প্রতি রাশেদ খাঁনের আহ্বান,  ‘সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করার জন্য প্রস্তুত, কিন্তু সেখানকার জনগণকে তো এগিয়ে আসতে হবে। নতুবা রাষ্ট্রের টাকা ব্যায় করে সবকিছু সংস্কার করতে গেলে দেখা যাচ্ছে, তারা আবারও পুড়িয়ে দিচ্ছে।’

এনএসইউতে স্প্রিং-২০২৭ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • ২৯ নভেম্বর ২০২৬
ছাত্রদলের অবরোধের মুখে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্…
  • ২৯ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হওয়ার কারণ জানালেন রাশ…
  • ২৯ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, অন্য জ…
  • ২৯ নভেম্বর ২০২৬
আর্মড ফোর্সেস মেডিকেলসহ ৭ মেডিকেলে ভর্তি কার্যক্রম শুরু আজ,…
  • ২৯ নভেম্বর ২০২৬
উচ্চশিক্ষার জন্য এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয়
  • ২৯ নভেম্বর ২০২৬