শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট-এনআইডির আবেদন, যেভাবে ধরা পড়ল

২০ নভেম্বর ২০২৬, ১১:৫৩ AM
শেখ হাসিনার স্বাক্ষর জালের অভিযোগ ম্যাট্রিক্স চেম্বার্সের বিরুদ্ধে

শেখ হাসিনার স্বাক্ষর জালের অভিযোগ ম্যাট্রিক্স চেম্বার্সের বিরুদ্ধে © টিসিডি সম্পাদিত

শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের বিরুদ্ধে। শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 

এর আগে যুক্তরাজ্যের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে গত ৯ নভেম্বর বাংলাদেশের হাইকমিশনে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে তার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিলের বিষয়টি উল্লেখ করে নতুন নথি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল।

বিবৃতে রাশেদ খাঁন জানান, নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে কর্মরত এক কর্মকর্তার সাথে এবিষয়ে আমি বিস্তারিত কথা বলেছি। তারা যাচাই-বাছাই করে চিঠিতে স্বাক্ষর জালিয়াতির তথ্য পেয়েছেন। শেখ হাসিনা ব্যক্তি একজন, তার স্বাক্ষরও একটিই হবে। এই ধরনের আবেদনের ক্ষেত্রেও NID তে অতীতে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের বাইরে অন্যকোনো স্বাক্ষর ব্যবহার করা যায় না, বা জাল স্বাক্ষর ব্যবহার করে স্বাক্ষর করারও সুযোগ নেই। 

তিনি আরও বলেন, শেখ হাসিনা অবৈধভাবে প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে সকল নথিতে বাংলা স্বাক্ষর ব্যবহার করেছেন। চোর চুরি করলে কোনো না কোনো চিহ্ন রেখে যায়, ঠিক লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সও শেখ হাসিনার স্বাক্ষর জালিয়াতি করে চিঠি পাঠাতে গিয়ে একই ভুল করেছে! তারা আপার কাছে অন্তত একবার জিগ্যেস করে নিতে পারতো যে, আপা স্বাক্ষর বাংলায় না ইংরেজিতে করেন? না কি আপা ইংরেজি ভাল বোঝে না, অথবা ম্যাট্রিক্সের আইনজীবীরা বাংলা ভাল বোঝে না?

নেটওয়ার্ক ছাড়াই পাঠানো যাবে মেসেজ, বড় পরিবর্তন আনল মেসেনজার 
  • ২০ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট-এনআইডির আবেদন, যেভাবে…
  • ২০ নভেম্বর ২০২৬
১২ মাসের মধ্যে স্বর্ণের দামে রেকর্ড পতন, টানা আট দিনে কমল ২…
  • ২০ নভেম্বর ২০২৬
অসুস্থদের চিকিৎসা নেই, খাবারের বাজেটও শেষের পথে—সেন্টমার্টি…
  • ২০ নভেম্বর ২০২৬
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান
  • ২০ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন খুটিনাটি
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage