শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে যা বলল ভারত

১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ PM
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল © সংগৃহীত

ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আবেদনকে আইনি ও বিচার বিভাগীয় বিষয় হিসেবে উল্লেখ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, বিষয়টি সে অনুযায়ীই এগিয়ে নেওয়া হবে। অন্যদিকে, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনসংক্রান্ত প্রশ্নে তিনি বলেছেন, এ বিষয়ে বাংলাদেশের হাইকমিশনই সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন রণধীর জয়সোয়াল।

বাংলাদেশে ফেরত আসার জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন—এমন খবর প্রকাশের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে একাধিক প্রশ্ন করেন সাংবাদিকেরা।

সংবাদ সম্মেলনের শুরুতে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন, কিন্তু বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর এসেছে। একজন বাংলাদেশি নাগরিক নিজের দেশে ফিরতে চাইলে এ ক্ষেত্রে ভারতের কোনো ভূমিকা রয়েছে কি না, কিংবা ঢাকা সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে কি না, তা জানতে চান তিনি। দুই দেশের মধ্যে অনুষ্ঠেয় কনস্যুলার সার্ভিসবিষয়ক বৈঠকে বিষয়টি আলোচনার সুযোগ রয়েছে কি না, সে প্রশ্নও করেন ওই সাংবাদিক।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘আপনি যে প্রশ্নটি করেছেন, সেটি মূলত বাংলাদেশ হাইকমিশনের কাছে করা উচিত। এই ইস্যুর প্রকৃত পরিস্থিতি কী, সে বিষয়ে তারাই আপনাদের সবচেয়ে ভালোভাবে অবহিত করতে পারবে।’

শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সর্বশেষ আলোচনা সম্পর্কে জানতে চাইলে জয়সোয়াল বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনসংক্রান্ত চিঠির বিষয়ে যেমনটি আমি বলেছি, এটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। সেই অনুযায়ীই বিষয়টি এগিয়ে নেওয়া হবে।’

এরপর এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা বাংলাদেশ সরকারকে চিঠি লিখে জানিয়েছেন যে তিনি ভারতে নির্বাসনে রয়েছেন। অন্যদিকে, বাংলাদেশ সরকার তাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে। এ বিষয়ে ভারতের অবস্থান কী?

জবাবে আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে জয়সোয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। বিষয়টি সে অনুযায়ীই এগিয়ে নেওয়া হবে।

ভ্রমণ নথি ছাড়া কাউকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, এমন প্রশ্নও করেন সাংবাদিকেরা। কোনো ব্যক্তিকে নিজ দেশে প্রত্যর্পণের ক্ষেত্রে পাসপোর্ট বাধ্যতামূলক কি না, জানতে চাইলে জয়সোয়াল বলেন, এটি একটি কারিগরি ও আইনি প্রশ্ন। মানুষের যাতায়াতের জন্য ভ্রমণসংক্রান্ত নথির প্রয়োজন হয়। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানাবেন বলে উল্লেখ করেন তিনি।

পাবিপ্রবিতে পুনঃভর্তির টাকা আত্মসাতের অভিযোগ ল্যাব টেকনিশিয়…
  • ১০ নভেম্বর ২০২৬
বিএ পাস না হয়েও যেভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে
  • ১০ নভেম্বর ২০২৬
কেইনের বদলে এমবাপ্পেকে টেনে কী ভুল করেছিল রিয়াল মাদ্রিদ?
  • ১০ নভেম্বর ২০২৬
জিয়া-খালেদা-তারেককে নিয়ে কটূক্তি করে লিখেছিলেন বই, বিধি লঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
আশেক মাহমুদ কলেজে ছাত্রদলের উদ্যোগে সরানো হলো সকল ব্যানার
  • ১০ নভেম্বর ২০২৬
সংসদে বদলি নিয়ে প্রশ্ন, যা বললেন শিক্ষামন্ত্রী
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950