ভারতকে সঙ্গী করেই সেমিফাইনালে পাকিস্তান

১০ নভেম্বর ২০২৬, ০৭:২০ PM
পাকিস্তান দল

পাকিস্তান দল © সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘এ’ গ্রুপ থেকে একই দিনে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। নেপালকে ১০১ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ভারত।

ওমানের আল আমেরাতে নেপালের বিপক্ষে আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৫ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন আহমেদ হুসাইন। অধিনায়ক ফারহান ইউসুফের ব্যাট থেকে আসে ৭৪ রান। জবাবে ১৭৪ রানেই অলআউট হয় নেপাল। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন আহমেদ হুসাইন।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারতের জয়ের নায়ক বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর শেবাগ। ১৬৮ বলে ১৭ চার ও ৭ ছক্কায় ১৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ওপেনার। দ্বিতীয় উইকেটে ভিকে বিনীতের সঙ্গে গড়েন ১৯৩ রানের জুটি। বিনীত করেন ৬৭ রান। তাদের ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৯ রান তোলে ভারত।

জবাবে ৯ উইকেটে ২৩৯ রান করতে পারে সংযুক্ত আরব আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন আহমেদ খুদাদাদ। ফলে ৭০ রানের জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ভারত।

শেষ চারে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান এবং পাকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ।

আশেক মাহমুদ কলেজে ছাত্রদলের উদ্যোগে সরানো হলো সকল ব্যানার
  • ১০ নভেম্বর ২০২৬
সংসদে বদলি নিয়ে প্রশ্ন, যা বললেন শিক্ষামন্ত্রী
  • ১০ নভেম্বর ২০২৬
বিসিএসের প্রস্তুতি নিতে ঢাবি যাচ্ছিলেন, মোহাম্মদপুরে আসতেই …
  • ১০ নভেম্বর ২০২৬
বিসিএসসহ নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে নানা উদ্যোগ, সংসদ…
  • ১০ নভেম্বর ২০২৬
আ ফ ম মাহবুবুল হকের আদর্শ ধারণ করে শোষণমুক্ত বাংলাদেশ গড়ার …
  • ১০ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে যা বলল ভারত
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950