এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

০৯ নভেম্বর ২০২৬, ১০:৪২ PM
 বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল © সংগৃহীত

ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সোমবার (৯ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচে আগে ব্যাট করে ৩০৩ রান সংগ্রহ করে বাংলাদেশের যুবারা। জবাবে মালয়েশিয়াকে ৯৮ রানে অলআউট করে দেয় তারা।

এই জয়ে গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আসরে তিন ম্যাচের দুটিতে জয় এবং একটিতে হারের মুখ দেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এশিয়া কাপের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন।

সোমবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৩ রান করে ফরিদ হাসানের দল। দলের হয়ে সর্বোচ্চ ১৫২ রান করে অপরাজিত থাকেন আহসান আল মুমিন। জবাবে ব্যাট করতে নেমে ৩০.৫ ওভারে মাত্র ৯৮ রানে অলআউট হয় মালয়েশিয়া।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে মালয়েশিয়া। দলীয় ৯ রানে দুই ওপেনারকে হারায় তারা। শামিল আকিল ২ বল খেলে শূন্য রানে এবং আশরাফ মিকাইল ৭ বলে ২ রান করে আউট হন। দলীয় ১০ রানে অধিনায়ক দিয়াজ পাত্রোও শূন্য রানে সাজঘরে ফেরেন।

তবে এক প্রান্ত আগলে রেখে নিজের ফিফটি তুলে নেন নাগিনেশ্বরন সাথনকুমারন। ৮১ বলে ৫০ রান করে আউট হন তিনি। তার ইনিংসে ছিল দুটি ছক্কা ও তিনটি চার। এরপর মালয়েশিয়ার আর কোনো ব্যাটার উল্লেখযোগ্য রান করতে পারেননি। শেষ পর্যন্ত ৯৮ রানেই গুটিয়ে যায় দলটি।

বাংলাদেশের বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন পেসার তাফিউল আলম তামিম। ডানহাতি এই মিডিয়াম পেসার ১৮ রান খরচায় ৭টি উইকেট নেন। রুবাই ইসলাম রিজোন দুটি এবং আল রাফি একটি উইকেট শিকার করেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৮ রানে ৮ রান করে আউট হন জারিফ সিয়াম। এরপর দলীয় ৩৩ ও ৪১ রানে যথাক্রমে আব্দুল্লাহ আল মুহি (২২) ও আল-আমিন হোসেন রনি (৬) সাজঘরে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ।

চতুর্থ উইকেটে ফরিদ হাসানের সঙ্গে ৪২ রানের জুটি গড়েন আহসান আল মুমিন। তবে দলীয় ৭৯ রানে ১৭ রান করে আউট হন অধিনায়ক ফরিদ।

এরপর সপ্তম উইকেটে রবিউল হাসান অনিকের সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন মুমিন। দলীয় ২২৩ রানের সময় ৪৫ রান করে আউট হন অনিক। অন্য প্রান্তে অবিচল থেকে নিজের শতক পূর্ণ করেন মুমিন। শেষ পর্যন্ত ১৩৩ বলে ১৫২ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা।

মালয়েশিয়ার হয়ে নাগিনেশ্বরন সাথনাকুমারন, সাহির আশরাফ ও ওলগা গুনাওয়ান দুটি করে উইকেট নেন। এ ছাড়া আরিয়ান ইস্কান্দার ও মুহাম্মদ নূরহানি একটি করে উইকেট শিকার করেন।

তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন দুজনকে পুলি…
  • ০৯ নভেম্বর ২০২৬
ফেনীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা নিষিদ্ধ ছাত্রলীগের, অভিযোগ…
  • ০৯ নভেম্বর ২০২৬
এবার বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাসে পেট্রল বোমা নিক্ষেপ
  • ০৯ নভেম্বর ২০২৬
৪২-৪৫ বছরে সহকারী অধ্যাপক, ৩৯ বছরে প্রভাষক নিয়োগ— ইউজিসির আ…
  • ০৯ নভেম্বর ২০২৬
পুলিশের নাকের ডগায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল!
  • ০৯ নভেম্বর ২০২৬
পর্দার ‘সীতা’ সাই পল্লবী বাস্তবে কেমন জীবনসঙ্গী চান, জানালে…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950