অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

বড় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ PM
বড় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বড় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ © সংগৃহীত

আহসান আল মুমিনের ব্যাটিং ঝড় এবং তাফিউল আলম তামিমের বিধ্বংসী বোলিংয়ে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে টাইগার যুবারা।

সোমবার (৯ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৩ রানের বড় সংগ্রহ গড়ে দলটি।

বাংলাদেশের ইনিংসের মূল আকর্ষণ ছিলেন আহসান আল মুমিন। দুর্দান্ত ব্যাটিংয়ে ১৩৩ বলে ১০ চার ও ৬ ছক্কায় ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তাকে দারুণ সঙ্গ দেন রবিউল হাসান অনিক। ৪৮ বলে ৪৫ রান করেন এই ব্যাটার।

মালয়েশিয়ার হয়ে নাগিনেশ্বরন সতনাকুমারন, সাইর আশরাফ ও আউলগা গুনাওয়ান দুটি করে উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করে মালয়েশিয়া। বিশেষ করে তাফিউল আলম তামিমের দুর্দান্ত বোলিংয়ে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি দলটি। মাত্র ১৮ রান খরচায় ৭ দশমিক ৫ ওভারে ৭ উইকেট তুলে নেন তাফিউল। তার বোলিং ফিগারে ছিল দুটি মেডেন ওভার।

মালয়েশিয়ার হয়ে একমাত্র উল্লেখযোগ্য ইনিংসটি খেলেন নাগিনেশ্বরন। ৮১ বলে ৫০ রান করলেও দলের পরাজয় এড়াতে পারেননি তিনি। অন্যদিকে তাফিউলের পাশাপাশি বল হাতে দারুণ ভূমিকা রাখেন রুবায় ইসলাম রিজন। তার শিকার দুটি উইকেট।

শেষ পর্যন্ত ২০৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। দুর্দান্ত এই জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে যুব টাইগাররা। তবে শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।

ঢাবির উর্দু বিভাগে আল্লামা ইকবালের ১৪৯তম জন্মদিন উদযাপন
  • ০৯ নভেম্বর ২০২৬
শাখা ছাত্রদলের আহ্বায়কের বক্তব্যের প্রতিবাদ কুবি ছাত্রশক্তির
  • ০৯ নভেম্বর ২০২৬
নেশন্স লিগের আগে পর্তুগাল দলে নতুন চমক নাজিনহো
  • ০৯ নভেম্বর ২০২৬
এক নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির, হাসপাতাল ছেড়ে বাড়ি চলে …
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ, আটক দুজনের পরিচয় মিলল
  • ০৯ নভেম্বর ২০২৬
সততা ও সৈনিকদের আস্থায় সংকটকালের নায়ক জিয়া
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950