কিউএস ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং

এশিয়ায় দেশসেরা অবস্থানে ঢাবি-নর্থ সাউথ-বুয়েট, শীর্ষ ২০-এ যেসব বিশ্ববিদ্যালয়

০৪ নভেম্বর ২০২৬, ১২:০৮ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৩ PM
কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ বাংলাদেশে সেরা অবস্থানে রয়েছে ঢাবি, নর্থ সাউথ ও রুয়েট

কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ বাংলাদেশে সেরা অবস্থানে রয়েছে ঢাবি, নর্থ সাউথ ও রুয়েট © টিডিসি সম্পাদিত

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ফেল শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট)।

মঙ্গলবার (৩ নভেম্বর) কিউএস এ র‌্যাঙ্কিং প্রকাশ করে। এবারের র‌্যাঙ্কিংয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩৬তম। আর দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৬তম স্থানে রয়েছে। গত বছরও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। 

এবারের র‌্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেছে হংকং বিশ্ববিদ্যালয়। আর দ্বিতীয় স্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।

র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ২০-এ থাকা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো হলো- ১৩৬ ঢাকা বিশ্ববিদ্যালয়, =১৪৯ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ১৭৯ বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট), ২১৬ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ২৭১ ব্র্যাক বিশ্ববিদ্যালয়, =৩২৯ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, =৩৪৯ রাজশাহী বিশ্ববিদ্যালয়।

আরও খবর: ৩০ ডিসেম্বরের মধ্যে ৩ দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এমপিও শিক্ষকদের

=৩৫২ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, =৩৭০ খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, -৩৭৮ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, =৪০৭ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়), =৪১৫ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -৪৪৫ খুলনা বিশ্ববিদ্যালয়।

-৪৫২ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, =৫০৪ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, -৫০৯ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় =৫১৭ ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডুয়েট), -৫৩৪ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) -৫৪২ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও -৫৪৯ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে অ্যাকাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণার মান ও প্রভাব, পিএইচডিধারী শিক্ষক, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সিপিসির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • ০৪ নভেম্বর ২০২৬
৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৪ নভেম্বর ২০২৬
ভিসি নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, আবেদন ২৫ নভেম্বর…
  • ০৪ নভেম্বর ২০২৬
মাঠ ফেরত চেয়ে রাজধানীতে ফের সড়ক অবরোধ শেকৃবির সহস্রাধিক শিক…
  • ০৪ নভেম্বর ২০২৬
ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত ভিডিও ভাইরালের হুমকি দিয়ে টাকা …
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রেসিডেন্ট জিয়ার স্বপ্নের সার্ক: সদস্যদেশগুলোর মিলনমেলা আজ…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950