আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি লিটন-হাসানের

১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫২ PM
লিটন দাস ও হাসান মাহমুদ

লিটন দাস ও হাসান মাহমুদ © সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের লিটন দাস ও হাসান মাহমুদ। আইসিসির হালনাগাদ টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে তিন ধাপ এগিয়ে যৌথভাবে ২৯তম স্থানে উঠেছেন লিটন। দুই ইনিংসে ৫৩ ও ১০২ রান করে তার রেটিং পয়েন্ট এখন ৬১০। তবে ব্যাটারদের মধ্যে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম একধাপ করে পিছিয়েছেন। এ ছাড়া ১০ ধাপ এগিয়ে ৯২ নম্বরে উঠেছেন তানজিদ হাসান তামিম।

অন্যদিকে, বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করা হাসান মাহমুদ ৭ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠেছেন। বোলারদের তালিকায় মেহেদী হাসান মিরাজ ২২তম ও এবাদত হোসেন ৬৭তম স্থানে রয়েছেন। এ ছাড়া আবুধাবি টেস্টে কেবলমাত্র একটি উইকেট শিকার করা তাইজুল ইসলাম তিন ধাপ নিচে নেমে ১৮ নম্বরে আছেন।

আফগানিস্তানের ব্যাটার-বোলারাও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। এর মধ্যে সেঞ্চুরি ছোঁয়া দুই ব্যাটার রহমত শাহ ১৩ ধাপ এগিয়ে ১৩তম এবং ৪১ ধাপ এগিয়ে ৯১তম স্থানে উঠেছেন সেদিকুল্লাহ আতাল। এ ছাড়া  বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ৭২তম স্থানে উঠে এসেছেন মোহাম্মদ সালিম।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ১৯০ ও ৮২ রানের ইনিংস খেলে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাট রেনশ। ১৪৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৪৯তম স্থানে উঠেছেন তিনি। অন্যদিকে বোলারদের তালিকায় জশ হ্যাজলউড দুই ধাপ এগিয়ে সপ্তমস্থানে আছেন। তবে শীর্ষে আছেন মিচেল স্টার্ক। এ ছাড়া টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

অন্যদিকে, টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করে ব্যাটারদের তালিকায় ক্যারিয়ারসেরা চতুর্থস্থানে উঠেছেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। শীর্ষ দুইয়ে রয়েছেন ঈশান কিষাণ ও অভিষেক শর্মা। তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন এই ওপেনার।

টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ২৪ ধাপ এগিয়ে ২৩তম হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও দুই ধাপ এগিয়ে তৃতীয়স্থানে উঠেছেন তিনি।

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন নিয়মে, জানাল মন্ত্রণালয়
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়ায় স্কুল ছাত্রীদের ১৫০টি বাইসাইকেল উপহার
  • ১৪ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, শানাক্ত হলো আওয়ামী লীগের যে ৪ নেতা
  • ১৪ অক্টোবর ২০২৬
‘ওই ছাত্রীকে ‘সরি’ বলতে লাঠিতে ভর দিয়ে ১০ মিনিট দাঁড়িয়ে …
  • ১৪ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি, প্রতিষ্ঠানকে…
  • ১৪ অক্টোবর ২০২৬
১৫ তরুণ পাচ্ছেন ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’, অনুদান পাচ্…
  • ১৪ অক্টোবর ২০২৬