নতুন মাইলফলক ছুঁলেন লিটন

১২ অক্টোবর ২০২৬, ০১:৪৫ PM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে চলমান একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে এই কীর্তি গড়েন তিনি। এর মধ্য দিয়ে বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে এই এলিট ক্লাবে জায়গা করে নিলেন লিটন।

তার আগে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার বা তার বেশি রান করেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই চার ক্রিকেটারের মধ্যে বর্তমানে জাতীয় দলের হয়ে খেলছেন শুধু মুশফিকুর রহিম। 

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান মুশফিকের। তিন সংস্করণ মিলিয়ে তার সংগ্রহ ১৬ হাজার ১৭১ রান। সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালের রান ১৫ হাজার ২৪৯। সাকিব আল হাসান করেছেন ১৪ হাজার ৭৩০ রান। আর মাহমুদউল্লাহ রিয়াদের সংগ্রহ ১১ হাজার ৪৭ রান। এই চার ক্রিকেটারই বিভিন্ন সময়ে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন।

আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন লিটন। তুলে নিয়েছিলেন অর্ধশতক। দ্বিতীয় ইনিংসেও হাফসেঞ্চুরি করে দলের সংগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।

ট্যাগ: লিটন দাস
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬