লিটনের সেঞ্চুরির দিনে আফগানিস্তানের সামনে রানের পাহাড়

১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ PM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত

লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের অর্ধশতকে ভর করে আবুধাবি টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা। এতে আফগানিস্তানের সামনে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৪৭৮ রানে।।

দিনের শুরুতে ৬ উইকেটে ২২৩ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। সপ্তম উইকেটে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ১৪৯ রানের জুটি দলকে বড় সংগ্রহ এনে দেয়। ১১৭ বলে ১০২ রান করে সাজঘরে ফেরেন লিটন। তার ইনিংসে ছিল আক্রমণাত্মক ব্যাটিংয়ের ছাপ। অন্যদিকে, ৯৭ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন মিরাজ। এর আগে ৮২ রানের ইনিংস খেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এর আগে, বাংলাদেশের প্রথম ইনিংসে ৩৪৬ রানের সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তানজিদ তামিম, সাদমান ইসলাম ও লিটন দাস। তানজিদ করেন ৮৩ রান, সাদমানের ব্যাট থেকে আসে ৬৭ রান। আর লিটন করেন ৫৩ রান।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৪০ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন হাসান মাহমুদ। পেসারদের জন্য খুব বেশি সহায়ক না হওয়া উইকেটেও হ্যাটট্রিকের পাশাপাশি ফাইফার তুলে নেন তিনি। ইবাদত হোসেন চৌধুরী শিকার করেন ৪ উইকেট।

আফগানিস্তানের হয়ে সেঞ্চুরি করেন অধিনায়ক রহমত শাহ। এ ছাড়া আব্দুল মালিকের ব্যাট থেকে আসে ৬২ রান। তবে দলীয় সংগ্রহ ২৪০ রানের বেশি এগিয়ে নিতে পারেনি তারা।

মাদ্রাসায় শিক্ষক নিজে, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি করে নে…
  • ১২ অক্টোবর ২০২৬
আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, আরেকটা আওয়ামী লীগ— যে কা…
  • ১২ অক্টোবর ২০২৬
নীতিমালার গ্যাঁড়াকলে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ ট্রেড ইন্সট্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকে ‘জানক স্ট্রিট’ প্রদর্শনের ভিডিও ভাইরাল, ডিবির হাতে …
  • ১২ অক্টোবর ২০২৬
শিশুদের শরীরে যেসব লক্ষণ হতে পারে ক্যান্সারের কারণ, জেনে নিন
  • ১২ অক্টোবর ২০২৬