লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি

১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৮ AM
আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে জোড়া ফিফটির পর সেঞ্চুরি করে এবং উইকেটের পেছনে দুর্দান্ত পারফরম্যান্স দিখিয়েছেন লিটন দাস

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে জোড়া ফিফটির পর সেঞ্চুরি করে এবং উইকেটের পেছনে দুর্দান্ত পারফরম্যান্স দিখিয়েছেন লিটন দাস © সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ফর্মহীনতার কারণে কম সমালোচনা শুনতে হয়নি লিটন দাসকে। তবে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে ব্যাট হাতে জোড়া ফিফটির পর সেঞ্চুরি করে এবং উইকেটের পেছনে দুর্দান্ত পারফরম্যান্সে যেন সব সমালোচনার জবাব দিচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটার। নীরবে গড়েছেন দেশের হয়ে নতুন রেকর্ড, এবার হাতছানি বিশ্বরেকর্ডের।

এক টেস্টে সবচেয়ে বেশি ডিসমিসালের (ক্যাচ ও স্টাম্পিং) রেকর্ডে এতদিন বাংলাদেশের হয়ে শীর্ষে ছিলেন খালেদ মাসুদ পাইলট। ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ৭টি ডিসমিসাল করেছিলেন সাবেক এই অধিনায়ক। আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টে সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন লিটন। এখন পর্যন্ত তার ডিসমিসাল ৮টি।

আফগানিস্তানের প্রথম ইনিংসে পাঁচটি উইকেটের পতনে অবদান ছিল লিটনের। চারটি ক্যাচ নেওয়ার পাশাপাশি হাশমতউল্লাহ শহিদিকে স্টাম্পিং করেন তিনি। দ্বিতীয় ইনিংসেও উইকেটের পেছনে সমান কার্যকর লিটন। এখন পর্যন্ত তিনটি উইকেটের পতনেই ক্যাচ ধরেছেন এই ব্যাটার।

আরও পড়ুন: দেশে মোট বিশ্ববিদ্যালয় ১৭৮টি, নারী ভিসি মাত্র পাঁচজন

এদিকে ব্যাট হাতেও দুর্দান্ত ছিলেন লিটন। দুই ইনিংসে করেছেন যথাক্রমে ৫৩ ও ১০২ রান। এর মধ্য দিয়ে এক টেস্টে দুই ইনিংসে ফিফটি বা তার বেশি রান এবং অন্তত ৮টি ডিসমিসালের কীর্তিতে দক্ষিণ আফ্রিকার ডিটি লিন্ডসের পাশে নাম লিখিয়েছেন তিনি।

পঞ্চম দিনে আরও তিনটি ডিসমিসাল করতে পারলে এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ডে ভাগ বসাবেন লিটন। বর্তমানে ১১টি ডিসমিসাল নিয়ে যৌথভাবে রেকর্ডটির মালিক ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের রিশভ পান্ত।

চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬