হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির

১২ অক্টোবর ২০২৬, ০১:০৯ PM
সাব্বির রহমান

সাব্বির রহমান © সংগৃহীত

হংকং সিক্সেস টুর্নামেন্টকে সামনে রেখে ৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত স্কোয়াডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আবু হায়দার রনি। দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমানও।

আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ৬ ওভারের এই টুর্নামেন্ট।

এবারের আসরে অংশ নেবে ১২টি দেশ। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। তিন দলের এই গ্রুপ পর্বের লড়াই থেকেই নির্ধারিত হবে পরবর্তী পর্বে যাওয়ার সমীকরণ।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দল মূল শিরোপার সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। গ্রুপে দ্বিতীয় হওয়া দলগুলো লড়বে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে। আর তৃতীয় স্থানে থাকা দলগুলোর জন্য থাকছে বোল প্রতিযোগিতা।

বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াড:

আবু হায়দার রনি (অধিনায়ক), সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান।  

ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬