সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ

১২ অক্টোবর ২০২৬, ০২:৪৭ PM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত

অস্ট্রেলিয়ার ঐতিহাসিক সফরে তিন ইনিংসে টানা তিনটি ডাক মেরে কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছিলেন লিটন দাস। সেই দুঃসময় পেছনে ফেলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন এই ডানহাতি ব্যাটার। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টানা দ্বিতীয় ইনিংসেও তুলে নিয়েছেন অর্ধশতক। এবার লক্ষ্য ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি।

লিটনের সঙ্গে ক্রিজে জমে উঠেছেন মেহেদী হাসান মিরাজও। এই দুই ব্যাটারের অবিচ্ছিন্ন শতরানের জুটিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। চতুর্থ দিনের প্রথম সেশন শেষে ৬ উইকেটে ৩৩৭ রান তুলেছে সফরকারীরা। এতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের লিড ৪৪৩ রানে।

তৃতীয় দিন বিকেলে মাত্র ১১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। ৬ উইকেটে ২২৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে দলটি। আগের দিন ৫ রানে অপরাজিত থাকা লিটনের সঙ্গে ব্যাটিংয়ে নামেন মিরাজ। তখনো রানের খাতা খুলতে পারেননি তিনি।

দিনের শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে এগিয়ে যান লিটন। ১৪ ও ২৬ রানে দুইবার জীবন পাওয়ার পর ৬১ বলে টেস্ট ক্যারিয়ারের ২২তম অর্ধশতক তুলে নেন তিনি। চলতি ম্যাচে এটি তার টানা দ্বিতীয় ইনিংসে ফিফটি। অন্য প্রান্তে শুরুতে ধীরগতিতে খেললেও ধীরে ধীরে ছন্দ খুঁজে পান মিরাজ।

দ্বিতীয় ইনিংসে ১৮ রান করার সময়ই আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন লিটন। কায়েস আহমেদের বলে দুবার আউট হওয়ার সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি আফগানিস্তান। প্রথমবার স্লিপে কামাল ক্যাচ ছাড়েন। পরে কায়েস নিজেও ক্যাচ নিতে ব্যর্থ হন এবং ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে।

এরপর আর পেছনে ফিরে তাকাননি লিটন। মিরাজকে সঙ্গে নিয়ে দ্রুতগতিতে রান তুলতে থাকেন তিনি। ১৫৭ বলে ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে লাঞ্চে যান দুজন। লিটন অপরাজিত ৮১ রানে, আর মিরাজের সংগ্রহ ৩৮ রান। চতুর্থ দিনের প্রথম সেশনেই বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ হয়েছে ১১৪ রান।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করেছিল ৩৪৬ রান। জবাবে হাসান মাহমুদ ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানের প্রথম ইনিংস থামে ২৪০ রানে। দ্বিতীয় ইনিংসে বড় লিড নিয়ে এখন চালকের আসনে বাংলাদেশ।  

ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
দিনে-রাতে বড় বড় রাজনৈতিক দলের নেতারা মেয়েদের বিয়ের বয়স কমান…
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটের ভিসি একজন গুন্ডা-নির্লজ্জ, আজ তাকে ছাত্রদলের গুন্ড…
  • ১২ অক্টোবর ২০২৬
সহপাঠীর তিরস্কার থেকে বিশ্বমঞ্চে—গবেষণায় অনন্য সাফল্য গোবিপ…
  • ১২ অক্টোবর ২০২৬
সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬