আফগানদের প্রশংসা করলেও লিটনের কণ্ঠে আক্ষেপ

১৩ অক্টোবর ২০২৬, ০৯:২০ PM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত

আবুধাবির প্রচণ্ড গরমের মধ্যেও জমে উঠেছিল বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। এই ম্যাচে জয়ের সম্ভাবনা জাগালেও শেষশেশ আফগানিস্তানের দুর্দান্ত ব্যাটিংয়ে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় টাইগারদের। ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স ও উইকেটের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন লিটন দাস।

ম্যাচ জিততে না পারার আক্ষেপ প্রকাশ করে লিটন বলেন, ‘অবশ্যই, আমরা ম্যাচ জিততে চাই। কিন্তু ক্রিকেট এভাবেই চলে। আফগানিস্তান খুব ভালো খেলেছে। উইকেট কিছুটা ব্যাটিং সহায়ক হলেও তাদের চার ও পাঁচ নম্বর ব্যাটার যেভাবে ব্যাটিং করেছে তা আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।’

নিজের ব্যাটিং নিয়েও আক্ষেপের কথা জানিয়েছেন লিটন। প্রথম ইনিংসে বড় রান করার সুযোগ কাজে লাগাতে না পারলেও দ্বিতীয় ইনিংসে সেই ভুল শুধরে নেওয়ার চেষ্টা করেছেন তিনি।

লিটন বলেন, ‘উইকেট কিছুটা ফ্ল্যাট ছিল। প্রথম ইনিংসে আমি সুযোগটা কাজে লাগাতে পারিনি। আমার জন্য বিষয়টা কঠিন ছিল। কারণ, প্রতিদিন বড় ইনিংস খেলার মতো সুযোগ আসে না। প্রথম ইনিংসেও সেই সুযোগ ছিল, কিন্তু কাজে লাগাতে পারিনি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আমি সেই সুযোগটা কাজে লাগিয়েছি।’

আবুধাবির প্রতিকূল আবহাওয়ায় ব্যাটিংয়ের চ্যালেঞ্জ প্রসঙ্গে লিটন জানান, গরমের মধ্যেও মনোযোগ ধরে রাখা এবং নিজের শক্তি সঠিকভাবে কাজে লাগানোই ছিল তার মূল লক্ষ্য।

তিনি বলেন, ‘গরমের মধ্যে কন্ডিশন বেশ কঠিন ছিল। আমি মনোযোগ ধরে রেখেছি এবং নিজের শক্তি সঞ্চয় করে খেলেছি। উইকেট কিছুটা ফ্ল্যাট ছিল। নেটে ভালো অনুশীলন করেছি। কয়েকটি রান করার পর আত্মবিশ্বাস নিয়ে খেলতে পেরেছি।’

কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই ডেমোক্র্যাটদের হাতে, কী কী …
  • ০৪ নভেম্বর ২০২৬
আমেরিকানরা স্পষ্ট বার্তা দিয়েছে, তারা মানুষকে বিভক্তির বদলে…
  • ০৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল সাঈদ
  • ০৪ নভেম্বর ২০২৬
ডিসকাউন্ট নিয়ে বিরোধে মোহাম্মদপুরে হাসপাতালে হামলা-ভাঙচুর-ল…
  • ০৪ নভেম্বর ২০২৬
মাউশি কর্মকর্তা ও ইন-সিটু হিসেবে কর্মরতদের জন্য জরুরি নির্দ…
  • ০৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশের সিআইডিতে নিয়োগ, আবেদনের বাকি মাত্র ৪ দিন
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950