কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩ মোটরসাইকেল

০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ AM
বরিশাল মেট্রোপলিটন পুলিশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশ © টিডিসি সম্পাদিত

মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় আকস্মিক চেকপোস্ট ও সাঁড়াশি অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেল আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা থেকে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে বিএমপি মিডিয়া সেল।

বিএমপির এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার মার্জিয়া রহমান ও এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পৃথক দুটি দল লাকুটিয়া, দুর্গাসাগর ও নথুল্লাবাদসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেল আটক করা হয়।

অন্যদিকে, বরিশাল মহানগর গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক টিম-১ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আকস্মিক চেকপোস্ট ও সাঁড়াশি অভিযান পরিচালনা করে। একই সময়ে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএমের নেতৃত্বে কোতোয়ালি মডেল থানার একটি বিশেষ দল ৩০ গোডাউন, সেলফি রোডসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

আরও দেখুন: ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস

কোতোয়ালি মডেল থানার অভিযানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন, পিপিএম এবং সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) অলক কান্তি শর্মাসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

বিএমপি মিডিয়া সেল জানায়, নগরীর মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধ এবং সন্দেহভাজন অপরাধীদের শনাক্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শ…
  • ০৮ অক্টোবর ২০২৬
রামপাল থানার ওসির মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩ মোটরসাইকেল
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু ১২ অক্টো…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্…
  • ০৮ অক্টোবর ২০২৬
পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬