ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস

০৮ অক্টোবর ২০২৬, ১০:২১ AM
আন্তর্জাতিক শিক্ষার্থী

আন্তর্জাতিক শিক্ষার্থী © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর পড়ার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস। এরিক ব্লুমিঙ্ক ফেলোশিপ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন।

বাংলাদেশসহ নির্ধারিত কয়েকটি দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬।

সুযোগ-সুবিধা: এরিক ব্লুমিঙ্ক ফেলোশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি বহন করা হবে। এ ছাড়া ভ্রমণ খরচ, জীবিকা নির্বাহের খরচ ও স্বাস্থ্যবিমার সুবিধা দেওয়া হবে। পাশাপাশি বইয়ের খরচও বহন করবে ফেলোশিপ কর্তৃপক্ষ।

যোগ্যতা: ফেলোশিপে আবেদন করতে প্রার্থীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি চমৎকার একাডেমিক রেকর্ড থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। পুরো স্নাতকোত্তর প্রোগ্রাম সফলভাবে শেষ করার মানসিকতা এবং সুস্বাস্থ্যও আবেদনকারীর যোগ্যতার অংশ।

আবেদনের পদ্ধতি: আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এজন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।

আবেদন শেষ: ১ ডিসেম্বর, ২০২৬।

আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য এরিক ব্লুমিঙ্ক ফেলোশিপের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন।

কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩ মোটরসাইকেল
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু ১২ অক্টো…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্…
  • ০৮ অক্টোবর ২০২৬
পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬
নবীনবরণের আগের রাতে গোবিপ্রবির হল গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ অক্টোবর ২০২৬
ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস
  • ০৮ অক্টোবর ২০২৬