প্রেস মিনিস্টার

হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভারত সংলাপ

১৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যকার পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত হয়নি বলে জানিয়েছেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান। তাঁর দাবি, শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডির আবেদন করার অন্তত চার দিন আগেই সংলাপ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে সাইদুর রহমান বলেন, গত ৯ নভেম্বর শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার অন্তত চার দিন আগে বাংলাদেশ ও ভারতের মধ্যকার পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়। ফলে সংলাপ স্থগিতের সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কিংবা তাঁর পাসপোর্ট ও এনআইডি চাওয়ার কোনো সম্পর্ক নেই।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংলাপ স্থগিতের কারণসংক্রান্ত প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, কিছু গণমাধ্যম কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দাবি করছে, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই সংলাপ স্থগিত করা হয়েছে। অথচ আবেদন করার আগেই সংলাপ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সাইদুর রহমানের অভিযোগ, তথ্যের সত্যতা যাচাই না করে অনুমাননির্ভর সংবাদ প্রকাশের প্রবণতা বাড়ছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে যাচাই-বাছাই ছাড়া এমন সংবাদ প্রকাশ সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের গণমাধ্যমের একটি অংশ সঠিক সাংবাদিকতার পরিবর্তে অনেক ক্ষেত্রে অনুমাননির্ভর সংবাদ পরিবেশন করছে। এ ধরনের প্রবণতা থেকে বেরিয়ে এসে তথ্যের সত্যতা যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান তিনি।

পোস্টে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সাইদুর রহমান বলেন, সাংবাদিকতার নামে টুইস্ট বা বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন পরিহার করা উচিত। তাঁর মতে, কোনো ঘটনার প্রকৃত তথ্য যাচাই না করে অনুমানের ভিত্তিতে সংবাদ প্রকাশ করলে জনমনে বিভ্রান্তি তৈরি হয়।

মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950