ফাজিল-কামিলের কারিকুলামে পরিবর্তন আসছে: ইআবি ভিসি

১৮ মে ২০২৫, ০৩:৫৮ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০৬:০৬ PM
ইআবি উপাচার্য

ইআবি উপাচার্য © টিডিসি ফটো

মাদ্রাসার অনার্স, ফাজিল ও কামিলের শিক্ষা কারিকুলামে পরিবর্তন আসছে বলে জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম।

রবিবার (১৮ মে) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রেস কর্নারে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, ‘আমরা আরবি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করছি। মাদ্রাসা শিক্ষার সংস্কার করতে হবে। আমরা মাদ্রাসার কারিকুলামে হাত দিচ্ছি। কারিকুলাম এমনভাবে তৈরি করতে হবে যেন একজন শিক্ষার্থী মাদ্রাসা থেকে ভালো আলেম হওয়ার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে।’

আরবি বিশ্ববিদ্যালয়ের সেশন জট সম্পর্কে তিনি বলেন, ‘সেশন জট নিয়েও আমরা কাজ করছি। আরবি বিশ্ববিদ্যালয় বর্তমানে সেশন জট কাটিয়ে উঠেছে। আগামী এক বছরের মধ্যে আরবি বিশ্ববিদ্যালয়ে আর কোনো সেশন জট থাকবে না বলে আমরা মনে করছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আল হাদিস বিভাগের অধ্যাপক ও আইইইআরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাকিব রিফাতসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় উপাচার্য সাংবাদিকদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

আরও পড়ুন: এবার প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা কুয়েট শিক্ষকদের

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬