ইয়াবাসহ মাদ্রাসা শিক্ষক আটক

২১ মে ২০২৫, ০৭:২৩ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৫:২৩ PM
মাদ্রাসা শিক্ষক আটক

মাদ্রাসা শিক্ষক আটক © টিডিসি ফটো

নেত্রকোনার কেন্দুয়ায় ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি মাদ্রাসা শিক্ষককে আটক করেছে কেন্দুয়া পেমই তদন্ত কেন্দ্র পুলিশ। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাইকুড়া ইউনিয়নের পেছন্দরী মধ্যপাড়া গ্রাম থেকে তাকে আটক করে। 

আটক মাদককারবারি মাদ্রাসা শিক্ষকের নাম মাসুদ রানা হারুন রশিদ। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানাধীন আকবপুর আলিম মাদ্রাসার কৃষি শিক্ষক হিসেবে কর্মরত আছেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকুড়া ইউনিয়নে পেমই তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম মঙ্গলবার রাত ১ টা ৪০ মিনিটের সময়  উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেছন্দরী  মধ্যপাড়া গ্রাম থেকে একজন মাদক ব্যবসায়ী মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কেন্দুয়া থানাধীন পেমই তদন্ত কেন্দ্রের এসআই শফিউল আলম বলেন, মাদক কারবারি মাদ্রাসা শিক্ষক মাসুদ রানা হারুন রশিদের নামে কেন্দুয়া থানা আরও দুটি মাদক আইনের মামলা রয়েছে। তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরের দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিদেশ যাওয়ার জন্য আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছিলেন মালিহা, রিস…
  • ১৮ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
যশোরে ১৭৭ রেলক্রসিংয়ের ৯৯টিই অবৈধ, গেটম্যান নেই ৩৪টিতে
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে সেতুর মুখ বন্ধ করে সরকারি জমি দখলের অভিযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর আকস্মিক কলেজ পরিদর্শন ঘিরে প্রস্তুতি নেওয়ার…
  • ১৮ অক্টোবর ২০২৬
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
  • ১৮ অক্টোবর ২০২৬