লেবাননের জন্য জাতিসংঘের ৩২৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা আহ্বান

১৩ মার্চ ২০২৬, ১০:২২ PM
লেবােননে ইসরায়েলের হামলা

লেবােননে ইসরায়েলের হামলা © সংগৃহীত

লেবাননে ইসরায়েলের চলমান আগ্রাসনের ভয়াবহ মানবিক বিপর্যয় মোকাবিলায় ৩২৫ মিলিয়ন ডলারের একটি জরুরি তহবিল গঠনের আবেদন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (১৩ মার্চ) লেবানন সফরকালে এ তহবিলের ঘোষণা দেন মহাসচিব।

বৈরুত থেকে ঘোষিত এই বিশেষ আহ্বানের লক্ষ্য হল যুদ্ধবিধ্বস্ত দেশটির সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। বর্তমানে লেবাননের মোট জনসংখ্যার সাত ভাগের এক ভাগেরও বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, যা দেশটিতে এক চরম মানবিক সংকট তৈরি করেছে।

এই মানবিক সহায়তা কার্যক্রম ঘোষণা করার সময় গুতেরেস বিশ্ব সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, ‘ শুধু কথায় নয়, কাজের মাধ্যমে সংহতি প্রকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করতে হবে।’

 এই বিপুল পরিমাণ অর্থ মূলত বাস্তুচ্যুত এবং যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত সাধারণ নাগরিকদের জরুরি খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের পেছনে ব্যয় করা হবে।

জাতিসংঘ মহাসচিবের এই তৎক্ষণাৎ উদ্যোগের ফলে যুদ্ধের কারণে অসহায় হয়ে পড়া লাখ লাখ লেবানিজ নাগরিকের সাময়িক কষ্ট লাঘব হবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক দাতাগোষ্ঠী যেন দ্রুত সাড়া দিয়ে এই তহবিল পূর্ণ করে, সে বিষয়েও মহাসচিব তার অবস্থান পরিষ্কার করেছেন।

এদিকে এক বিবৃতিতে লেবাননে চালানো বোমা হামলার বিবরণ দিয়েছে দখলদার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শুক্রবার এক বিবৃতিতে আইডিএফ জানায়, ‘লেবাননে আমরা ১১০০ টি বোমা হামলা চালিয়েছি।’

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে,‘ লেবাননে গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় অন্তত ৭৭৩ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য খাতের সবশেষ তথ্যানুযায়ী, নিহতের সংখ্যা বাড়ার পাশাপাশি আহতের সংখ্যাও আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর টানা অভিযানে দেশজুড়ে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে এই প্রতিবেদনে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, হামলায় এখন পর্যন্ত ১,৯৩৩ জন মানুষ আহত হয়েছেন। এই বিপুল সংখ্যক আহতের তালিকায় শিশুরাও বাদ পড়েনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আহতদের মধ্যে অন্তত ১০৩ জন শিশু রয়েছে। বর্তমানে দেশটির হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।

আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬