লেবাননে ইসরায়েলি হামলায় শহরের মেয়র-কাউন্সিলর নিহত

১১ মার্চ ২০২৬, ০৭:৩০ AM
লেবাননে ইসরায়েলি হামলায় শহরের মেয়র-কাউন্সিলর নিহত

লেবাননে ইসরায়েলি হামলায় শহরের মেয়র-কাউন্সিলর নিহত © সংগৃহীত

ইসরায়েলি হামলায় লেবাননের টায়ারের একটি শহরের মেয়র ও কাউন্সিলর নিহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থার তথ্য অনুসারে, টায়ার জেলার পৌরসভা ইউনিয়ন জানিয়েছে, ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননের জৌইয়া শহরের মেয়র ফাওজি ফাওয়াজ এবং কাউন্সিল সদস্য আব্বাস বালবেকি নিহত হয়েছেন।

এনএনএ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী শহরটিতে বেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে। ফলে বেশ কয়েকজন নিহত হয়েছেন। কিন্তু ফাওয়াজ এবং বালবেকি নিহত হওয়ার আগে শহরের অন্যান্যদের সাহায্য করার জন্য চেষ্টা করেছিলেন।

সংস্থাটি জানিয়েছে, নিহত দুই ব্যক্তির পরিবার এবং জৌইয়া শহরের জনগণের প্রতি ইউনিয়ন গভীর সমবেদনা জানিয়েছে।

লেবাননের ল’ওরিয়েন্ট-লে জুর সংবাদপত্রও এই হামলার খবর প্রকাশ করেছে। তাদের সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬