লেবাননে ২ ইসরায়েলি সৈন্য নিহত 

০৮ মার্চ ২০২৬, ০৯:১৮ PM , আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০৯:২৩ PM
ইসরায়েলি সেনা

ইসরায়েলি সেনা © সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালাতে গিয়ে ২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। গত সপ্তাহে লেবাননে ইসরায়েলি বিমান হামলা শুরু করা এবং হিজবুল্লাহর সাথে পুনরায় সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম কোনো ইসরায়েলি সেনার প্রাণহানির খবর পাওয়া গেল। খবর আল জাজিরার

তবে ঠিক কী পরিস্থিতিতে বা কীভাবে এই দুই সেনা সদস্য নিহত হয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি আইডিএফ।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই ইসরায়েল-লেবানন সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে এই পাল্টাপাল্টি লড়াই সীমান্ত জুড়ে এখনো অব্যাহত রয়েছে।

এদিকে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা ও শহর লক্ষ্য করে একাধিক শক্তিশালী হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির পক্ষ থেকে দেওয়া পৃথক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ‘উত্তর ইসরায়েলের মিসগাভ সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। গোষ্ঠীটি এই স্থাপনাটিকে একটি ইসরায়েলী বাহিনীর ‘সামরিক লজিস্টিক সরবরাহ কেন্দ্র’ হিসেবে বর্ণনা করেছে। 

সেখানে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি সহ লেবাননের ডজনখানেক শহর ও জনপদে ইসরায়েলি বিমান হামলার পাল্টা জবাব হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে বলে তারা দাবি করেছে। অন্য আরেক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা হাইফা নৌ-ঘাঁটি লক্ষ্য করে 'অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র' নিক্ষেপ করেছে। উল্লেখ্য যে, গতকালও একই লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছিল গোষ্ঠীটি।

এর আগে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের নাহারিয়া শহরে দুটি ড্রোন হামলা চালিয়েছে। শহরটিকে দেওয়া পূর্ববর্তী সতর্কবার্তার অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেছে তারা। 

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬