খামেনির প্রতিটি উত্তরসূরিকে তাড়া করবে ইসরায়েল

০৮ মার্চ ২০২৬, ০৫:০৯ PM
আয়াতুল্লাহ আলি খামেনি

আয়াতুল্লাহ আলি খামেনি © সংগৃহীত

সদ্য নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির যেকোন উত্তরসূরিকে টার্গেট করা হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েল। রবিবার (৮ মার্চ) তেহরানকে এ সতর্কবার্তা দেয় ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। তারা জানায় সদ্য নিহত আয়াতুল্লাহ আলি খামেনির স্থলাভিষিক্ত হওয়া যেকোনো উত্তরসূরিকে ‘অব্যাহতভাবে তাড়া করবে’ তেল আবিব।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ফার্সি ভাষার অফিশিয়াল এক্স একাউন্টে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, ‘ইরানের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস), যারা কয়েক দশক ধরে সমবেত হয়নি তারা শীঘ্রই কোম শহরে বসতে যাচ্ছে। আমরা আপনাদের বলতে চাই যে, ইসরায়েল রাষ্ট্র আয়াতুল্লাহ আলি খামেনির প্রতিটি উত্তরসূরি এবং যারা উত্তরসূরি নিয়োগের চেষ্টা করবে, তাদের প্রত্যেককে তাড়া করে বেড়াবে।’

বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে আরও বলা হয়েছে,‘যারা এই উত্তরসূরি নির্বাচন সভায় অংশ নেওয়ার পরিকল্পনা করছেন, আমরা আপনাদেরও লক্ষ্যবস্তু করতে দ্বিধা করব না। এটি একটি চূড়ান্ত সতর্কতা।’

উল্লেখ্য যে, কয়েক দশক ধরে ইরান শাসন করা আয়াতুল্লাহ আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন। যুদ্ধের প্রথম ধাক্কাতেই এই হামলা চালানো হয়েছিল, যেটি আজ নবম দিনে পদার্পণ করেছে। ওই হামলায় খামেনির পাশাপাশি দেশটির ডজনখানেক শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতা নিহত হয়েছিলেন।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9