তেহরানের তেল ডিপোতে ইসরায়েলের হামলা

০৮ মার্চ ২০২৬, ০৩:২৭ AM
 তেল ডিপোতে হামলা

তেল ডিপোতে হামলা © সংগৃহীত

দক্ষিণ তেহরানের একটি তেল ডিপোকে লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফারস নিউজ বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরা। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তেহরানকে লক্ষ্য করে 'দফায় দফায় হামলা' শুরু করার ঘোষণা পরই তেল ডিপোতে এই হামলার ঘটনা ঘটলো।

ইরানি ও ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের একটি তেল মজুদাগারকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, 'যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমানগুলো দক্ষিণ তেহরানের ওই তেল ডিপোকে লক্ষ্যবস্তু করেছে।'

আইআরজিসি জানিয়েছে, 'এই হামলার পাল্টা জবাব হিসেবে আমরা হাইফার একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছি।'

তবে এই ঘটনায় কতজন হতাহত হয়েছে তা জানা যাননি। তবে তেহরানে আকাশে আগুনের বিশাল শিখা দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। 

কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি
  • ০২ অক্টোবর ২০২৬
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলে ফাইন্যান্স ম্যানেজার পদে জনব…
  • ০২ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার পদে চাকরি দেবে অ্যাকশনএইড 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০২ অক্টোবর ২০২৬
অক্টোবরে ৩ লঘুচাপ ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬