মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি নিয়ে ফের সতর্ক করল তুরস্ক

০৮ মার্চ ২০২৬, ০২:০৭ AM
হাকান ফিদান

হাকান ফিদান © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি সতর্ক করেছেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হলে তা শুধু মধ্যপ্রাচ্যই নয়, আঞ্চলিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলতে পারে।

'অর্গানাইজেশন অফ টার্কিক স্টেটস'-এর পক্ষ থেকে কথা বলতে গিয়ে ফিদান জানান, এই জোট সংঘাত আর বাড়ুক তা চায় না এবং বর্তমান পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

তিনি আরও বলেন, 'এই জোট একটি যৌথ বিবৃতি গ্রহণ করেছে। সেখানে ঘোষণা করা হয়েছে যে—জোটের যেকোনো সদস্য রাষ্ট্রের ওপর যেকোনো ধরনের হামলাকে সকল সদস্যের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় হিসেবে গণ্য করা হবে।'

'অর্গানাইজেশন অফ টার্কিক স্টেটস' হলো একটি আন্তঃসরকারি সংস্থা, যা আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুরস্ক এবং উজবেকিস্তান নিয়ে গঠিত। এছাড়া হাঙ্গেরি, তুর্কমেনিস্তান এবং উত্তর সাইপ্রাস এই জোটে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে রয়েছে।

কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি
  • ০২ অক্টোবর ২০২৬
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলে ফাইন্যান্স ম্যানেজার পদে জনব…
  • ০২ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার পদে চাকরি দেবে অ্যাকশনএইড 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০২ অক্টোবর ২০২৬
অক্টোবরে ৩ লঘুচাপ ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬