বাংলাদেশে ইফতার করে ফেসবুক পোস্টে যা লিখলেন জার্মান ফুটবলার মেসুত ওজিল

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১ AM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫২ AM
কক্সবাজার সফরে বিভিন্ন অনুষ্ঠানে বিলাল এরদোগান ও মেসুত ওজিলসহ প্রতিনিধি দলের সদস্যরা

কক্সবাজার সফরে বিভিন্ন অনুষ্ঠানে বিলাল এরদোগান ও মেসুত ওজিলসহ প্রতিনিধি দলের সদস্যরা © সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোগান, জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার মেসুত ওজিল এবং আন্তর্জাতিক সংস্থা ‘টিকা’র চেয়ারম্যান আরন আবদুল্লাহসহ ১১ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তারা।

সফরে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে তারা সংক্ষিপ্ত প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করেন। পরে রোহিঙ্গা শরণার্থীদের সাথে রোজার প্রথম ইফতার করেছেন। এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন মেসুত ওজিল।

কয়েকটি ছবি শেয়ার করে মেসুত ওজিল লিখেছেন, ‘রমজানের প্রথম দিন বাংলাদেশের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে বিলাল এরদোগানের সাথে। আমরা একটি ফিল্ড হাসপাতাল, স্কুল এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে কিছু অবিশ্বাস্য কাজ করতে দেখেছি। টিকা এবং ডায়ানেট ভাকফিকে সব ধন্যবাদ। তবে, আমরা আমাদের রোহিঙ্গা ভাই-বোনদের জন্য আরো কিছু করতে পারি। আসুন একসাথে আমরা একটি ভিন্ন কিছু করি।’

আরও পড়ুন: হেলিকপ্টারের সঙ্গে নতুন শিক্ষামন্ত্রীর কী সম্পর্ক, কেন এত আলোচনা

গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে বিশেষ বিমানে চড়ে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন। এরপর কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে কমিশনার মহাম্মদ মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সংক্ষিপ্ত ব্রিফিং করেন বিলাল এরদোগান। সেখান থেকে তারা সড়কপথে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীশিবির দেখতে যান। এছাড়া ক্যাম্প ৯-এ তুরস্কের ফিল্ড হাসপাতাল, ক্যাম্প ১৬-তে তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থার শিক্ষা-সংস্কৃতি কেন্দ্র ঘুরে দেখেছেন তারা।

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9