পাকিস্তান-সৌদি জোটে যোগ দেবে না তুরস্ক

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৯ AM
তুরস্কের পতাকা

তুরস্কের পতাকা © সংগৃহীত ছবি

পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে কোনো যৌথ প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক। সাম্প্রতিক সময়ে তিন দেশের মধ্যে সামরিক জোট গঠনের যে আলোচনা শোনা যাচ্ছিল, তা শেষ পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না বলে জানিয়েছে সৌদি আরবের একটি সামরিক সূত্র।

শনিবার (৩১ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে সৌদি সেনাবাহিনীর একটি সূত্র জানায়, তুরস্ক পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষা জোটে যুক্ত হচ্ছে না। এর মাধ্যমে চলতি মাসের শুরুতে আলোচিত সম্ভাব্য ত্রিপক্ষীয় সামরিক জোটের বিষয়টি স্পষ্ট হলো।

এর আগে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক একসঙ্গে একটি শক্তিশালী প্রতিরক্ষা জোট গড়তে পারে—এমন ধারণা করা হচ্ছিল। এমনকি তুরস্কের এক কর্মকর্তার বক্তব্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরুর ইঙ্গিতও পাওয়া গিয়েছিল।

তবে সৌদি সূত্রটি স্পষ্ট করে বলেন, ‘পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক।’ তিনি আলোচনার বিষয়টি নাকচ করে আরও বলেন, ‘পাকিস্তানের সঙ্গে এটি একটি দ্বিপক্ষীয় চুক্তি এবং দ্বিপক্ষীয় চুক্তিই থাকছে।’

এ বিষয়ে উপসাগরীয় অঞ্চলের আরেক কর্মকর্তা তথ্য নিশ্চিত করে বলেন, এটি পাকিস্তানের সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তি। তুরস্কের সঙ্গে সৌদি আরবের আলাদা চুক্তি রয়েছে। কিন্তু পাকিস্তানের সঙ্গে যে প্রতিরক্ষা চুক্তি রয়েছে, সেটি দ্বিপক্ষীয় হিসেবেই বহাল থাকবে।

নারীদের আত্মনির্ভরশীল করতে চাকরি দিচ্ছে আদ্-দ্বীন ফাউন্ডেশন
  • ২২ আগস্ট ২০২৬
বসতঘর থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ২২ আগস্ট ২০২৬
ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগ রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদল…
  • ২২ আগস্ট ২০২৬
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি দিল অধিদপ্তর
  • ২২ আগস্ট ২০২৬
সড়কে কলাগাছ ফেলে ছুরি হাতে যুবক, দেড় ঘণ্টা বন্ধ যান চলাচল
  • ২২ আগস্ট ২০২৬
চাকরি দেবে ইজি ফ্যাশন লিমিটেড
  • ২২ আগস্ট ২০২৬