বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত পাকিস্তানের, নেপথ্যে কী?

৩১ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ PM
পাকিস্তান ক্রিকেট দল

পাকিস্তান ক্রিকেট দল © সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্ট মাঠে গড়াতে আর সপ্তাহখানেক বাকি। তবে বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কি না, তা এখনও নিশ্চিত নয়। মূলত ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় পিসিবি। এমনকি পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কট করার কথাও ভাবছে দেশটি। এরই ধারাবাহিকতায় এবার দ্য গ্রিন ম্যানদের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাবর আজমরা। শনিবার (৩১ জানুয়ারি) সিরিজের টি-টোয়েন্টির টসের পর বিশ্বকাপ জার্সি উন্মোচনের কথা ছিল দ্য গ্রিন ম্যানদের। তবে সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। কিন্তু কী কারণে সেটি স্থগিত করা হলো, আনুষ্ঠানিকভাবে এখনও এর ব্যাখ্যা দেওয়া হয়নি।

তবে পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত ২৬ জানুয়ারি পিসিবিপ্রধান মহসিন নাকভি বলেছিলেন, সরকার চাইলে বিশ্বকাপ বয়কট করতেও প্রস্তুত পাকিস্তান। এমন সিদ্ধান্তে দলে থাকা ক্রিকেটাররাও সমর্থন জানিয়েছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও বৈঠক করেছিলেন নাকভি। পিসিবি চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, আগামী সোমবার বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। বিশ্বকাপে পাকিস্তানের খেলা এখন পুরোটাই দেশটির সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। 

প্রতারণার মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার ২ বছরের কারাদ…
  • ২০ মে ২০২৬
৬ জেলায় ৫টার মধ্যে একাধিকবার কালবৈশাখীর সতর্কবার্তা, ঘরে থা…
  • ২০ মে ২০২৬
কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে: ডিএসসিসি প্…
  • ২০ মে ২০২৬
কামারপাড়ায় ব্যস্ততা বাড়লেও মুখে হাসি নেই কামারদের, চীনা পণ্…
  • ২০ মে ২০২৬
কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যু…
  • ২০ মে ২০২৬
এসএসসির অর্থনীতি ও জীববিজ্ঞান পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081